চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মায়ের সেবার শর্তে আসামির গৃহবাস’-এক যুগান্তকারী রায়

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
৬:০০ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২০
মতামত
A A

সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য। তারপর একসময়ে পৃথিবী থেকে বিদায়। আর এই দীর্ঘ সময়ে রঙ্গমঞ্চে কি সুন্দর অভিনয়। প্রতিটি চরিত্রই যেন তার নিজস্ব স্বকীয়তায় বয়ে চলছে। নির্দেশকের অনুমতি থাকা সত্ত্বেও ভুল পদক্ষেপ রঙ্গমঞ্চের চরিত্রগুলো এলোমেলো করে দেয়। শুরু হয় নিজের সঙ্গে নিজের অন্তদ্বন্দ্ব। সবকিছু থেকে রেহাই পেলেও ভিতরের মানুষ থেকে রেহাই নেই। এক সময় জেগে ওঠে ভিতরের মানুষ অনুভব করে তার সারা জীবনের কৃতকর্ম। নিজেকে ফাঁকি দেওয়ার কৌশল মানুষ আদৌ কি আয়ত্ত করতে পেরেছে?

প্রিয় পাঠক, বলছিলাম বাংলাদেশে ঘটে যাওয়া সম্প্রতি একটি হাইকোর্টের যুগান্তকারী রায় ঘোষণার কথা। পত্রপত্রিকার খবরে বলা হয়েছে “মায়ের সেবার শর্তে আসামির গৃহবাস”। খবরে প্রকাশ – মাদক মামলায় পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি মতি মাতবরকে শর্তসাপেক্ষে প্রবেশনে (পরীক্ষাকাল) পরিবারের সঙ্গে থাকার সুযোগ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। রায় অনুযায়ী, তাকে আগামী দেড় বছর প্রবেশন অফিসারের (আদালত নির্ধারিত সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা) অধীনে থাকতে হবে। এ সময় মতি মাতবর তার ৭৫ বছর বয়সী মায়ের যত্ন নেবেন। দশম শ্রেণির ছাত্রী মেয়ে ও দ্বিতীয় শ্রেণির ছাত্র ছেলের লেখাপড়ার খরচ চালাবেন এবং তত্ত্বাবধান করবেন। আইন অনুসারে নির্ধারিত বয়সের আগে তিনি তার মেয়েকে বিয়ে দিতে পারবেন না। এসব শর্ত না মানলে আবারও জেলে যেতে হবে তাকে।

বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ রোববার আসামির রিভিশন আবেদন খারিজ করে এবং প্রবেশনের সুযোগ চেয়ে করা আবেদন নিষ্পত্তি করে এই যুগান্তকারী রায় দেন। আসামির পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থনৈতিক দণ্ড স্থগিত করে এ রায় দেওয়া হয়েছে। ১৯৬০ সালের প্রবেশন অধ্যাদেশ অনুযায়ী দেশের অধস্তন আদালতে এর আগে একাধিক রায় হলেও হাইকোর্টে এটিই প্রথম রায়। প্রবেশন হলো একটি অপ্রাতিষ্ঠানিক ও সামাজিক সংশোধনী কার্যক্রম। এ প্রক্রিয়ায় দণ্ডিত ব্যক্তির শাস্তি স্থগিত করে তাকে কারাগারে অন্তরীণ না রেখে সমাজে খাপ খাইয়ে চলার সুযোগ দেওয়া হয়। তাকে আইন মান্যকারী নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সহায়তা করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ইয়াবা রাখার অভিযোগে মতি মাতবরের বিরুদ্ধে ২০১৫ সালের ২৩ নভেম্বর ঢাকার কোতোয়ালি থানায় মামলা করা হয়। মামলায় ২০১৭ সালের ৮ জানুয়ারি আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। এ রায়ের বিরুদ্ধে আবেদনের পর আপিল খারিজ করে দেন মহানগর দায়রা জজ আদালত। এরপর মতি ২০১৭ সালের ১ জুলাই হাইকোর্ট বিভাগে রিভিশন আবেদন করেন। তিনি ২০১৫ সালের ২৩ নভেম্বর গ্রেপ্তারের পর ২০ মাস কারাভোগ করেন। ২০১৭ সালের ৯ জুলাই হাইকোর্ট তাকে জামিন দেন।

প্রবেশন আবেদন প্রসঙ্গে আইনজীবী শিশির মনির বলেন, মতি মাতবরের এটিই প্রথম অপরাধ এবং আর কোনো অপরাধে জড়িত থাকার কোনো রেকর্ড নেই। এ জন্য তিনি রিভিশনের শুনানিতে প্রবেশন অধ্যাদেশ, ১৯৬০-এর ধারা ৫ অনুযায়ী প্রবেশন চেয়ে আবেদন করেন। আদালত চলতি বছরের ৭ অক্টোবর ১০ দিনের মধ্যে আসামির নামে ব্যাংক হিসাব এবং টিন নম্বর খুলে দিতে ঢাকার অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতিকে নির্দেশ দেন। পাশাপাশি ২১ অক্টোবর ঢাকা জেলার প্রবেশন কর্মকর্তাকে মতি মাতবরের বিষয়ে খোঁজখবর নিয়ে হাইকোর্টে প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। এরপর প্রবেশন কর্মকর্তা মতি মাতবরের বিষয়ে খোঁজখবর নিয়ে ২ নভেম্বর আসামি সম্পর্কে ইতিবাচক প্রতিবেদন দেন। রোববার প্রতিবেদন পর্যালোচনার পর আদেশ দেওয়া হয়।

ফিরে আসি মূল কথায় – অপরাধ যেই করুক না কেন শাস্তি অনিবার্য। তা হোক প্রকাশ্যে অথবা অর্ন্তজালে। কেউ অপরাধ করে অভাবের তাড়নায়, কেউ প্ররোচিত হয়ে, আবার কেউ দানব মনের সাময়িক পরিতৃপ্তির জন্য। অপরাধের পরেই শুরু হয় মানসিক যন্ত্রণা যেখানে অনেক ক্ষেত্রে অপরাধী কে ঠেলে দেয় মৃত্যুর দাঁড়গোড়ায়। জীবনের সর্বক্ষেত্রে প্রকাশ্যে নিজেকে নির্দোষ মনে হলেও আদৌ কি নির্দোষ?

Reneta

রাজনৈতিক প্রভাব আর অর্থ প্রতিপত্তি দিয়ে আইন কিনে নিলেও ভিতরের যমদূতকে কেনা যায় না। অন্তরালের যমদূত তাকে তাড়া করে বেড়ায়। অন্তরালের বহুমূখী অশান্তি আর যন্ত্রণাকে শুধুমাত্র আইন প্রয়োগ করে বুঝানো সম্ভব নয়, যতক্ষণ না অপরাধী ব্যক্তির আত্মিক উন্নয়নের চেতনায় নাড়া না পড়ে।

হাইকোর্টের এই যুগান্তকারী রায় নাড়া দিয়েছে বিশ্ববাসীকে। ৭৫ বছর বয়সী বৃদ্ধা মা আর দুই সন্তানের লালন-পালনের দায়িত্বের মধ্যে দিয়ে মতি মাতবর তার অন্তরালের যমদূত তাড়ানোর যে সুযোগ পেয়েছেন- তা ক’জনই বা পায়?

সামাজিক অপবাদ নিয়ে বেঁচে থাকার কোন সার্থকতা নেই। শ্বাশ্বত মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করে আত্মিক উন্নয়নই জীবনের পরম সার্থকতা।বিজ্ঞ আদালত ৭৫ বছর বয়সী বৃদ্ধা মাকে যত্ন নিতে দণ্ডিত সন্তানকে যে নির্দেশ দিলেন এতে পৃথিবীতে আরেকবার জয় হলো মানবতার- মায়ের। সাধুবাদ জানাই হাইকোর্টের নন্দিত এই রায়কে।

পরিশেষে বিচারের পূর্বেই অন্তরালের যমদূতের যে বিচার তাতেই রায় হয়ে যায়। ক্ষণস্থায়ী এই রঙ্গমঞ্চে আলো-আঁধারের মিশ্রণ থাকবেই। “এই বুঝি ভোর হয়ে এলো” এই অপেক্ষায় না থেকে নৈতিক শিক্ষায় আত্মসচেতন হয়ে কৈশোর থেকে বার্ধক্য পর্যন্ত রঙ্গমঞ্চে শ্রেষ্ঠত্বের পরিচয় দিলেই কেবল অন্ধকার দূর হবে। ফিরে আসবে শান্তি।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বদলাতে পারে যুবাদের ক্যাম্পের ভেন্যু

পরবর্তী

করোনার ক্ষতি কাটিয়ে উঠতে উদ্যোক্তাদের পাশে এসএমই ফাউন্ডেশন

পরবর্তী

করোনার ক্ষতি কাটিয়ে উঠতে উদ্যোক্তাদের পাশে এসএমই ফাউন্ডেশন

আমীরুল আরহামের আন্তেমেনা: মৌলবাস্তবের ইশারা 

সর্বশেষ

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT