চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মামা খালু ছাড়া চাকরি পাওয়ার কিছু দারুণ কৌশল

সৈয়দ জাহেদ হোসেন সৈয়দ জাহেদ হোসেন
৩:৪৩ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৭
টিপস-রিভিউ, লাইফস্টাইল
A A

কথায় বলে মামা খালু ছাড়া চাকরি হয় না। যাদের মামা খালু নেই, তারা মাথার ঘাম পায়ে ফেলে চাকরির জন্য প্রস্তুতি নেয়। চোখ কান খোলা রেখে, ইন্টারভিউয়ের জন্য ব্যাপক প্রস্তুতি থাকার পরও চাকরি হয় না। কারণ চাকরি নামের এই সোনার হরিণটা খোঁজা থেকে শুরু করে ইন্টারভিউ পর্যন্ত অনেক কিছুই আপনার নিয়ন্ত্রণে থাকে না।

হন্য হয়ে চাকরি খুঁজছেন? চাকরি খোঁজার আগে কিছু প্রস্তুতি নিন।

নিজেকে মানসিকভাবে তৈরি করার পাশাপাশি প্রস্তুত করুন চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা। যোগ্যতা, অভিজ্ঞতা বাড়াতে সাহায্য করবে এই পদক্ষেপগুলো।

শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ভাবুন
আপনার শিক্ষাগত যোগ্যতা কি? বিশ্ববিদ্যালয়, কলেজ, কোন পর্বটি শেষ করেছেন? এর বাইরে আর কোন অভিজ্ঞতা আছে কি? শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ভাবুন, কোন প্রতিষ্ঠানের কোন চাকরিটি আপনার জন্য উপযোগী।

সিভি তৈরি করুন
চাকরি দাতার নিকট নিজেকে প্রকাশ করার অন্যতম মাধ্যম হল সিভি। একটি ভালো সিভি চাকরি দাতার নিকট আপনার যোগ্যতাই শুধু নয়, আপনার ব্যক্তিত্বও প্রকাশ করবে। তাই গতানুগতিক ধারার সিভি তৈরি না করে, অন্য দশ জন থেকে নিজেকে অধিক যোগ্যতা সম্পন্ন ও ব্যক্তিত্ববান প্রকাশ করতে ভিন্ন ধারার সিভি তৈরি করুন। ভুল করে হলেও অন্যর সিভি কিংবা ওয়েব সাইট থেকে সিভি কপি করবেন না। আপনার যোগ্যতা, ক্ষমতা, গুণাগুণ ভালোভাবে তুলে ধরুন। নিজেকে ভিন্ন ভাবে উপস্থাপন করুন। ভিন্ন ভিন্ন চাকরির জন্য ভিন্ন ভিন্ন সিভি তৈরি করুন। সবসময় সিভি আপডেট করুন।

সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে সক্রিয় থাকুন
আপনার আশে পাশের মানুষগুলো সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম ব্যবহার করে থাকেন। ফেসবুক, ট্যুইটার, লিঙ্কডইন(ক্যারিয়ার নেটওয়ার্ক)। এইসব মাধ্যম গুলো বেশীরভাগ মানুষ একধরনের বিনোদন মনে করে। বিনোদন হিসেবে নয়, নিজের চাকরির প্রয়োজনে এইসব মাধ্যম গুলোতে একাউন্ট করুন। বিভিন্ন সেক্টরের লোকজনের সঙ্গে যোগাযোগ তৈরি করুন, আপনি জানেন না কে কখন আপনার কাজে লাগবে। যারা এরই মধ্যে প্রতিষ্ঠিত, শুরুতেই তারা আপনাকে গুরুত্ব নাও দিতে পারে। তবুও নিয়মিত তাঁদের স্ট্যাটাস গুলো পড়ুন, লাইক দিন। গঠনমুলক মন্তব্য করুন। ধীরে ধীরে আপনি তাঁদের নজরে পড়বেন। আপনার প্রতি তাদের আস্থা আসবে। ধৈর্য্য নিয়ে অপেক্ষা করতে হবে। ভালো যোগাযোগ তৈরি হলে একসময় সুফল পেতে শুরু করবেন।

Reneta

কোথায় খুঁজবেন, কিভাবে?
চাকরি খোঁজার অনেক মাধ্যম আছে। ওয়েবসাইট, সংবাদপত্র, জব ফেয়ার ইত্যাদি। বিভিন্ন জব ওয়েব সাইটে গিয়ে চাকরির খোঁজ করুন, নিজের সিভি তৈরি করুন। বিভিন্ন সংবাদপত্রে চাকরির বিজ্ঞাপন দেয়া থাকে। আবার কোন কোন পত্রিকা শুধু চাকরির বিজ্ঞাপনই প্রকাশ করে থাকে। অনেক সময় বিভিন্ন লাইব্রেরি, নিউজ স্টল গুলোতে চাকরির বিজ্ঞাপন গুলো বোর্ডে লাগিয়ে দেওয়া হয়। নিয়মিত যোগাযোগ রাখুন। জব ফেয়ার গুলোতে নিয়মিত যোগ দিন। বেশীরভাগ চাকরি দাতা গন জব ফেয়ারে সরাসরি নিয়োগ দিয়ে থাকেন। অনেক সময় ব্যক্তিগত যোগাযোগে চাকরি হয়। পরিচিত মানুষগুলোকে বিনয়ের সহিত ব্যবহার করুন, সিভি দিন। সমসময় তাদের সাথে যোগাযোগ রক্ষা করুন। ভাগ্য সুপ্রসন্ন থাকলে তাঁদের প্রতিষ্ঠানে আপনি নিয়োগ পেতে পারেন।

আলাদা ইমেইল একাউন্ট করুন
একটি আলাদা ইমেইল একাউন্ট তৈরি করুন। এই ইমেইলটি সিভিতে উল্ল্যেখ করুন। চাকরি খোঁজা ছাড়া অন্য কোন কাজে এই ইমেইল ব্যবহার করবেন না। আজকাল বেশীরভাগ চাকরির জন্য ইমেইলে-ই এর মাধ্যমেই যোগাযোগ করা হয়।

আড়াল থেকে নিজেকে বের করুন
সিভি জমা দিয়ে চাকরি দাতার যোগাযোগের অপেখক্ষায় থাকবেন না। নিজে প্রতিষ্ঠানে গিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করুন। পরিচিত কেউ থাকলে কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করুন, যিনি চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রভাববিস্তার করতে পারে। যদি এই চাকরির জন্য নিজেকে যোগ্য মনে করেন কিংবা প্রমান করতে সক্ষম হন, তাহলে চাকরিটি পাওয়ার অনুরোধ করতে পারেন সরাসরি। এই ক্ষেত্রে আপনার অযোগ্য হওয়ার কোন ভয় নেই, বরং আপনার সাহস আরো বাড়বে, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আপনি আরো দক্ষ হবেন। এতে আপনার আত্মবিশ্বাসই কর্তৃপক্ষকে বিশ্বাসী করে তুলতে পারে।

ইন্টারভিউকে ভয় পাবেন না
প্রতিষ্ঠান যেমনই হোক, ইন্টারভিউয়ে বসে নিজেকে খোলাখুলি উপস্থাপন করুন। আপনি কি পারেন, কি কি চ্যালেঞ্জে কি কি উপায়ে মোকাবিলা করতে পারবেন, সবকিছু ভালোভাবে উপস্থাপন করুন। সবসময় ডায়েরী মেইন্টেন করুন। কোথায় কোথায় আবেনদন করেছেন, কি পদে আবেদন করেছেন তা লিখে রাখুন। নিজের সকল যোগ্যতার কাগজপত্রও প্রস্তুত রাখুন। যখন যেখানে ডাক পাবেন, সময় নষ্ট না করে নিজেকে তৈরি রাখুন, সবসময় আত্মবিশ্বাসী হোন।

যদি কোন অভিজ্ঞতা না থাকে
কোন কোন প্রতিষ্ঠান নতুন কাউকে নিয়োগ দিয়ে তাকে ট্রেনিং দিয়ে নেয় বা তাকে শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেয়। যদি কোন অভিজ্ঞতা না থাকে
এইসব প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। ছয় মাস/ এক বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করে প্রাথমিক দায়িত্ব নিজ দায়িত্বে আয়ত্ত করে নিন, নিজের যোগ্যতা প্রমান করুন কিংবা অভিজ্ঞতা সঞ্চয় করে অন্যত্র কাজে সন্ধান করুন। স্থায়ীত্ব পাওয়ার আশায় সময় নষ্ট করবেন না। সামাজিক কাজ কর্মে নিজেকে নিয়োজিত রাখুন। সামাজিক কাজ গুলো চাকরি দাতার নিকট অনেক সময় অভিজ্ঞতা হিসেবে গন্য হয়। তাছাড়া দক্ষতা বাড়ানোর জন্য বিদেশী ভাষা শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারেন। বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে বিনামুল্যে কিংবা নামমাত্র খরচে এই প্রশিক্ষণ নিতে পারেন।

রেফারেন্স ব্যবহার করুন
রেফারেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই সিভিতে পরিচিতজনদের মধ্যে বড় পদাধিকারী কেউ থাকলে তার রেফারেন্স দিন। যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়েছেন, তারা শিক্ষকদেরকে রেফারেন্স হিসেবে দেখাতে পারেন। এটি চাকরি পাওয়ার জন্য দারুণ কাজে দেয়। তা ছাড়া চাকরিদাতারও আস্থা অর্জন করা যায়। যাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করবেন, তার নিকট থেকে অনুমতি নিয়ে নেবেন এবং চাকরির আবেদন সম্পর্কে নিয়মিত আপডেট দিবেন।

একধাপ এগিয়ে থাকুন
কখনো থামবেন না। চাকরির খুঁজে খুঁজে না পেয়ে হতাশ হবেন না। যেসব প্রতিষ্ঠানে সিভি জমা দিয়েছেন সেসব প্রতিষ্ঠানে নিয়মিত খোঁজ রাখুন। যদি চাকরি করার বাসনা থাকে, শিক্ষাজীবন থেকে চাকরি যুদ্ধে লড়াই এর জন্য নিজেকে প্রস্তুত করে অন্যের চেয়ে এক ধাপ এগিয়ে থাকুন। মনে রাখবেন এগিয়ে থাকার কোন বিকল্প নাই।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT