চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মামলা করতে করতে ঐক্যফ্রন্টই পঙ্গু হয়ে যাবে: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের করা মামলায় আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: আওয়ামী লীগ নয় মামলা করতে করতে তারা (ঐক্যফ্রন্ট) নিজেরাই পঙ্গু হয়ে যাবে।

মঙ্গলবার তেজগাঁও সড়ক ভবনে সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, প্রকল্প পরিচালক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ঐক্যফ্রন্ট অভিযোগ করছে তাদেরকে গণশুনানির জন্য সরকার কোনো জায়গা দিচ্ছে না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন: সোহরাওয়ার্দী উদ্যান তো আছে। গণশুনানি কাকে বলে? গণশুনানি না গণতামাশা?

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সমালোচনাকে কীভাবে দেখছে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের শরিকরদের সমালোচনার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছি। তারা আজকে মুখ খুলেছেন, সমালোচনা করছেন। সরকার ভালোভাবে চলার জন্য এই সমালোচনা টা দরকার৷ এ সমালোচনা পার্লামেন্টের ডেমোক্রেসিতে ইতিবাচক থাকে।

কনস্ট্রাক্টিভ অপোজিশনের মাধ্যমে আরও গতিশীল হতে পারে। সমালোচনা গণতান্ত্রের স্বাস্থ্যের জন্যে ভালো হতে পারে। অপজিশন না থাকলে, সমালোচনা না থাকলে শুদ্ধ হওয়া যায় না। কোন ভুল করে থাকলে বিরোধী দলের গঠনমূলক সমালোচনা থেকে আমরা শুদ্ধ হতে পারি।

তিনি বলেন: এ সমালোচনাগুলো আমাদের প্রয়োজন আছে। যদি আমরা কোন ভুল করি, ভুলকে কারেক্ট করার জন্য এ সমালোচনার প্রয়োজন। এটা অব্যাহত থাকলে গণতন্ত্রের জন্য ভালো।

Reneta

জোটের রাজনীতি ১৪ দলকে ব্যবহার করছে আওয়ামী লীগ এ প্রশ্নের জনাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: যা যা হচ্ছে এসব আলাপ আলোচনা করেই হচ্ছে। তাদের সমালোচনা পিছনে মান অভিমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐক্যফ্রন্টওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

সম্ভাবনাময় উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

পাহাড়খেকোরা যতই প্রভাবশালী হোক, নেওয়া হবে কঠোর ব্যবস্থা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

ইরানের সঙ্গে এখনও চুক্তি সম্ভব: ডোনাল্ড ট্রাম্প

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় চার সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

জুলাই ১৪, ২০২৬

প্রাথমিক ও গণশিক্ষা সচিবের ছয় গ্রন্থের মোড়ক উন্মোচন

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT