চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মামলা ‘আপসযোগ্য’ করতে আইনের ধারা সংশোধনের নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৪ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আদালত
A A

নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারাটিকে সংশোধন করে ‘আপসযোগ্য’ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে এই আইন সংশোধন না হওয়া পর্যন্ত নারী শিশু ট্রাইব্যুনালগুলোকে হাইকোর্টের এই রায় অনুসরণ করতে অর্থাৎ, ১১(গ) ধারার মামলার কোনো পক্ষ যদি আপস করতে চায় তাহলে আপস করার সুযোগ দিতে বলা হয়েছে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বুধবার এই রায় দেন।

রায়ে আগামী ৬ মাসের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ধারাটি সংশোধনের নির্দেশ দিয়েছেন আদালত। সেই সাথে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও ড্রাফটিং উইংকে এ বিষয়ে সমন্বয় করতে বলা হয়েছে।

আদালত তার রায়ে বলেছেন, ‘আমাদের আইনগুলো বজ্র আঁটুনি ফস্কা গেরোর মত। নারী ও শিশু নির্যাতন দমন আইনে আপসের বিধান নেই। অথচ অনেক যৌতুকের মামলায় স্বামী ও স্ত্রী একপর্যায়ে আপস করতে চান। কিন্তু আপসের বিধান না থাকায় আসামির সাজা হয়ে যায়। তাই এ আইনটি সংশোধন হলে বা বিচারকই আদালতের অনেক মামলা দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে, সাক্ষ্য-প্রমাণের দরকার পড়বে না। মামলার দীর্ঘসূত্রিতা বা মামলাজট কমবে।

আদালতে লাভলী আক্তারের পক্ষে ছিলেন আইনজীবী হাসান মাহমুদ খান। আর স্বামী মো. শফিকুল ইসলামের পক্ষে ছিলেন আইনজীবী সামিউল হক এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।

Reneta

এই মামলার বিবরণ থেকে জানা যায়, চার লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী লাভলী আক্তার স্বামী মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে ২০১২ সালে মামলা করে। দুই জনের বাড়িই কিশোরগঞ্জের কটিয়াদিতে। কিন্তু শফিকুল ইসলামের চাকরির কারণে স্বামী-স্ত্রী দুজনই চট্টগ্রামে থাকতেন। ২০১৪ সালের ১০ জুলাই মামলার আসামি শফিকুলকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

কিন্তু দুই বছর পর সাজার রায় বাতিল চেয়ে ২০১৬ সালে হাইকোর্টে আবেদন করেন শফিকুল। হাইকোর্ট তখন তাকে জামিন দেয় এবং সাজা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে। এর মধ্যে তাদের দু’জনার মিল হয়ে যায়। কিছুদিন আগে তাদের একটি সন্তান হয়। সেই সন্তানের বয়স আড়াই মাস। বুধবার রায় ঘোষণার দিন আড়াই মাসের ঐ সন্তানকে নিয়েই স্বামী-স্ত্রী হাইকোর্টে হাজির হন।

একপর্যায়ে অঙ্গীকারনামায় স্বাক্ষরের পর আদালত শফিকুলকে বলে, ভবিষ্যতে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এরপর তার তিন বছরের সাজা বাতিল করেন হাইকোর্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হাইকোর্টহাইকোর্ট বেঞ্চ
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT