চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মামলার তদন্ত করতে পারবে না পুলিশ কর্মকর্তা নয়ন কুমার: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আদালত
A A

বগুড়ায় ছোট ভাইকে হত্যা মামলায় ১২ বছর বয়সী বড় ভাইয়ের কাছ থেকে ‘জোর করে স্বীকারোক্তি নেওয়ার’ অভিযোগ থাকা পুলিশের সাবেক তদন্ত কর্মকর্তা নয়ন কুমার আপাতত কোনো মামলা তদন্ত করতে পারবেন না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

এই হত্যা মামলার যথার্থতা ও আইনি দিক পর্যালোচনার প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে করা আবেদন বিচারাধীন থাকা পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন। সেই সাথে মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা (উপপরিদর্শক, পিবিআই বগুড়া) মো. মনসুর আলীকে আগামী ২৭ সেপ্টেম্বর এই মামলার মেডিকেল রিপোর্ট, নতুন নেয়া ১৬৪ ধারার জজবানবন্দি ও আদালতের আদেশের ফটোকপি দাখিল করতে বলা হয়েছে।

আজ শুনানির একপর্যায়ে সাবেক তদন্ত কর্মকর্তা নয়ন কুমার প্রসঙ্গে আদালত বলেছেন, ‘ডিপার্টমেন্টাল প্রসেডিংস এখানে বিষয় না। হি হ্যাস কমিটেড ক্রাইম’। আজ আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন।

এর আগে গত ১১ আগস্ট হাইকোর্ট ১২ বছর বয়সী ভাইয়ের কাছ থেকে ‘জোর করে’ স্বীকারোক্তি নেওয়ার বিষয়ে লিখিত ব্যাখ্যা জানাতে সারিয়াকান্দি থানার সাবেক উপপরিদর্শক নয়ন কুমারকে (বর্তমানে পরিদর্শক, সিআইডি, নাটোর) ২২ আগস্ট আদালতে হাজির হতে নির্দেশ দেন। সেই সঙ্গে মামলার কেস ডকেটসহ মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা মো. মনসুর আলীকে (উপপরিদর্শক, পিবিআই বগুড়া) আদালতে হাজির হতে বলেন। সে অনুযায়ী সাবেক ও বর্তমান তদন্ত কর্মকর্তা ২২ আগস্ট আদালতে হাজির হন। এবং ‘জোর করে’ স্বীকারোক্তি নেওয়ার অভিযোগ বিষয়ে সাবেক তদন্ত কর্মকর্তা আদালতে লিখিত ব্যাখ্যা দাখিল করেন। এরপর আদালত এবিষয়ে শুনানির জন্য ৬ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন। এইদিন নয়ন কুমারকে আদালতে উপস্থিত হতে বলা হয়। তবে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে বর্তমান তদন্ত কর্মকর্তা মো. মনসুর আলীকে আদালতে ভার্চুয়ালি যুক্ত থাকতে বলা হয়। ওইদিন শুনানিতে হাইকোর্ট বলেন, ভাইকে হত্যার অভিযোগে ১২ বছর বয়সী ভাইয়ের কাছ থেকে ‘স্বীকারোক্তি’ নিয়ে সাবেক তদন্ত কর্মকর্তা ‘অবেহলা নয়, অপরাধ করেছেন।’

জোর করে ১২ বছর বয়সী এক ভাইয়ের স্বীকারোক্তি নেওয়ার বিষয়ে ১১ জুন ‘বিয়ারিং দ্য আনবিয়ারেবল’ শিরোনামে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনের ভাষ্য, ২০১৫ সালের ২৫ আগস্ট ৮ বছরের (শিশুর) ভাইয়ের মরদেহ উদ্ধারের এক দিন পর সারিয়াকান্দি থানায় মামলা করেন তার বাবা মহিদুল। সে বছরের ২৯ নভেম্বর স্থানীয় থানা-পুলিশ তার বাড়িতে যায় এবং জিজ্ঞাসাবাদের কথা বলে ১২ বছর বয়সী বড় ছেলেকে তারা নিয়ে যান। পরদিন ১২ বছর বয়সী শিশুটিকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে শিশুটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তবে অপ্রাপ্তবয়স্ক হওয়ার আদালত শিশুটির জামিন মঞ্জুর করে পরিবারের সঙ্গে থাকার অনুমতি দেন।

এই প্রতিবেদন যুক্ত করে বগুড়ার আদালতে থাকা ওই হত্যা মামলার যথার্থতা ও আইনি দিক পর্যালোচনায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী গত ২০ জুন হাইকোর্টে আবেদন করেন। সে আবেদনের প্রেক্ষাপটে হাইকোর্ট এবিষয়ে শুনানি চলছে। আলোচিত এই মামলার তদন্ত কর্মকর্তা নয়ন কুমার (১২ বছরের ভাইকে) শিশুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছিল। তবে মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা মো. মনসুর আলী ওই শিশুকে অব্যাহতি দিয়ে পরবর্তীতে আদালতে চার্জশিট দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশশিশুহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃতজ্ঞতা জানালেন শিক্ষক বিউটি পাল, সুরক্ষা আইনের দাবি

জুলাই ২৯, ২০২৬

জিয়া হত্যাকাণ্ডে নেপথ্যের ঘটনা উদঘাটন করতে চায় সরকার

জুলাই ২৯, ২০২৬

ইরাকের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন মাইলফলক তুরস্কের

জুলাই ২৯, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান-২৩: আন্দোলন থামাতে তুলে নেওয়া হয় ৬ সমন্বয়ককে

জুলাই ২৯, ২০২৬

হিউম্যানয়েড রোবট আমদানিতে কেন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র?

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT