চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মানুষ হত্যা বেহেস্ত পাবার নয়, জাহান্নামের পথ’

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
৪:০৪ অপরাহ্ণ ১৮, জুন ২০১৬
বাংলাদেশ
A A

ঐতিহাসিক শোলাকিয়ার গ্রান্ড ইমাম ও জমিয়তুল উলামার চেয়ারম্যান ফরীদ উদ্দীন মাসউদ বলেছেন, মানুষ হত্যা ও জঙ্গিবাদ হুর-পরীর বেহেস্ত পাবার পথ নয়, এটা জাহান্নামের পথ। সারাদেশ থেকে এক লক্ষ আলেম ও ইমামের সাক্ষর সংগ্রহ করে দেয়া ফতোয়া উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জমিয়তুল উলামা। গুম, হত্যাসহ জঙ্গিবাদ বৃদ্ধি পাওয়ায় এর বিরুদ্ধে সারাদেশের এক লক্ষ আলেম ও ইমামদের কাছ থেকে সাক্ষর সংগ্রহ করেছে সংগঠনটি।

৩ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত সংগৃহীত মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে ৩০ খণ্ডের ফতোয়া যেখানে আলেম ও ইমামদের সাক্ষর ও পরিচয় দেয়া হয়েছে।

ফতোয়ার প্রথমে সংযুক্ত করা হয়েছে সূরা মায়েদার ৩২ নম্বর আয়াত। যেখানে বলা হয়েছে, ‘কোনো প্রাণ হত্যা বা দুনিয়ার ধ্বংসাত্মক কাজ করা ব্যতীত কেউ কোনো ব্যক্তিকে হত্যা করলে সে যেন দুনিয়ার সব মানুষকে হত্যা করলো। আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন সব মানবের প্রাণ রক্ষা করলো’।

জমিয়তুল উলামার চেয়ারম্যান ফরীদ উদ্দিন মাসউদ বলেন, ‘জঙ্গিবাদ বেহেস্ত পাবার পথ হতে পারে না। তারা তাদের মৃত্যুকে শহীদী বলে চালিয়ে দিতে চায়। এবং এই বিশ্বাসে তারা মৃত্যুবরণ করে। আমরা কোরআন-হাদিস এনে দেখিয়েছি এভাবে আত্নঘাতী মৃত্যু শহীদী মৃত্যু নয়। সে তো মনে করে যে সে মরলেই বেহেস্তের হুর-পরীরা তার জন্য মালা নিয়ে অপেক্ষা করছে। কিন্তু এটা হুর পরীর বেহেস্ত পাবার পথ নয়, জাহান্নামের পথ। সেটাই আমাদের বোঝাতে হবে। সেটাই আমরা মৌলিকভাবে তুলে ধরেছি।’ 

আইন বা পুলিশ দিয়ে জঙ্গিবাদ মোকাবেলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। কয়েকটি গোষ্ঠী ছাড়া এই ফতোয়া সবার প্রতিনিধিত্ব করছে বলে দাবি তার।

ফরীদ উদ্দিন বলেন, বিষয়টি স্পষ্ট যে তাদের মনের বৈকল্য দূর করতে না পারলে কেবল আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এদের দমন করা সম্ভব নয়। কারণ এসব সন্ত্রাসীরা ধর্মের নামে আত্নদানে প্রস্তুত। তাদের চেতনার ভুল দূর করা দরকার সবার আগে। ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরে ধর্মীয় নেতৃবৃন্দের পক্ষে তা করা সম্ভব।  আমরা সকল আলেমদের প্রতিনিধিত্ব করছি শুধু যারা জঙ্গিবাদী তারা ছাড়া। 

এক লক্ষ আলেম, ইমামের মধ্যে দেশের প্রায় ১০ হাজার নারী আলেম রয়েছেন। খুব শিগগিরই আরবী ও ইংরেজি ভাষায় এই ফতোয়া প্রকাশ করা হবে বলে জানানো হয়।

ট্যাগ: জঙ্গিবাদফতোয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাংস্কৃতিক জোটের জঙ্গি বিরোধী মানববন্ধন

পরবর্তী

আপনার সহায়তায় হাসতে পারে ছোট্ট সিনহা

পরবর্তী

আপনার সহায়তায় হাসতে পারে ছোট্ট সিনহা

মুখোশ খুলতে চাই না বলেই ক্রসফায়ার!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT