চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মানুষ পুড়িয়ে সরকার উৎখাত করতে না পেরেই গুপ্তহত্যা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হত্যা-ধ্বংস ছাড়া আর কিছুই দিতে পারে না বিএনপি জামায়াত। তারা মানুষ পুড়িয়ে মেরে সরকারকে উৎখাত করতে না পেরে এখন গুপ্তহত্যা চালাচ্ছে।

শনিবার গোপালগঞ্জে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন
করে তিনি এসব কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী আরো বলেন, এক সময় গোপালগঞ্জবাসী বৈরীতার শিকার ছিল, অবহেলিত ছিল। সেটি হয়েছিল একটি বিশেষ কারণে। বাজেটে টাকা দেয়া হতো। কিন্তু, উন্নয়ন হতো না। এখান থেকে এক সময় বিশ্ববিদ্যালয়ও সরিয়ে নেয়া হয়েছিল।

শিক্ষা ও স্বাস্থ্যখাতে দেশে ব্যাপক উন্নতির কথা উল্লেখ করে সদ্য প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র সম্পর্কে শেখ হাসিনা বলেন, আশা করি এই চিকিৎসাকেন্দ্র মানবসেবায় অবদান রাখবে। তিনি আরেক দিন এখানে চোখের চিকিৎসার জন্য আসবেন বলেও জানান।

সফরে গিয়ে প্রথমেই টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের কাজ শুরু করেন।

এর মধ্যে রয়েছে দেড়শ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত বেগম ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, মধুমতি নদীর ওপর নির্মিত চাপাইল সেতু, গোপালগঞ্জ জেলা শিশু একাডেমি এবং টুঙ্গিপাড়া প্রধান ডাকঘর। 

এছাড়াও ডেন্টাল কলেজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, কাশিয়ানি-গোপালগঞ্জ নতুন রেলপথ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১শ’টি প্রাথমিক ও ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া সরঞ্জামও বিতরণ করেন তিনি।

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অধ্যাপক হত্যা: একদিন বিরতির পর আবার বিক্ষোভ

পরবর্তী

অপেক্ষা করেন, কেউ বাদ যাবেন না

পরবর্তী

অপেক্ষা করেন, কেউ বাদ যাবেন না

‘টেনশনে’ বিপাশা বসু

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT