চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মানুষ ছোট, কিন্তু কাজ করে বড়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ এলেন মুমিনুলকে সঙ্গী করে। কথার শুরুটা করলেন অধিনায়কই। তবে প্রশ্ন-উত্তর পর্ব আগাল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ড্রয়ের চিত্রনাট্য যার ব্যাটে লেখা হয়েছে, সেই জোড়া সেঞ্চুরিয়ানকে কেন্দ্র করেই।

মুমিনুলের জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ড্র করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৭৬ রানের ম্যারাথন খেলার পর এ বাঁহাতির ব্যাটে দ্বিতীয় ইনিংসে এসেছে ১০৫ রান। তাতে উভয় ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়া প্রথম বাংলাদেশি বনে গেছেন মুমিনুল।

বাঁহাতি ব্যাটসম্যান প্রসঙ্গে কথা উঠতেই চোখমুখ জ্বলজ্বল করে ওঠে মাহমুদউল্লাহর। পরে অল্প কথাতেই অধিনায়ক বুঝিয়ে দিয়েছেন ৫ ফুট ৩ ইঞ্চি উচ্চতার মুমিনুল আসলে কত বড় মাপের মানুষ-খেলোয়াড়, ‘মানুষ ছোট, কিন্তু কাজ করে বড়। ওর হৃদয়টাও বড়। বড় হৃদয়ের একজন মানুষ। এবং এজন্যই ও বাংলাদেশের হয়ে ধারাবাহিকভাবে ভাল করছে। আশা করি সামনে ও আরও ভাল করবে।’

২০০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশের দরকার ছিল বড় জুটি। চতুর্থ দিনের পড়ন্ত বিকেলে দলীয় সংগ্রহ তিন অঙ্ক ছোঁয়ার আগেই তিন উইকেট হারিয়ে ফেলায় হারের শঙ্কায় পড়েছিল টাইগাররা। আগের দিন ১৮ রানে অপরাজিত থাকা ‍মুমিনুলের সকালবেলার সঙ্গী হন লিটন। তাদের ১৮০ রানের জুটি ম্যাচ নিয়ে যায় ড্রয়ের দিকে। মুমিনুল ১০৫ ও লিটন ৯৪ রানে আউট হলেও মাহমুদউল্লাহ-মোসাদ্দেক জুটি টিকে থেকে ম্যাচের ভাগ্যে ড্র লেখেন।

মূর্তিকারিগর

মাহমুদউল্লাহ মনে করেন নিজেদের উপর বিশ্বাস রেখে জুটি ধরে খেলতে পারায় সফল হয়েছে বাংলাদেশ, ‘গতকাল আমরা যে অবস্থায় ছিলাম, হারের আশঙ্কা উঁকি দিচ্ছিল। তাতে আমাদের মধ্যে বিশ্বাস থাকাটা গুরুত্বপূর্ণ ছিল, দায়িত্ব মনে রেখে ব্যাটিং করার। নিজেদের স্কিলেও আমাদের বিশ্বাস ছিল। তবে শুধু একটা জুটি দরকার ছিল যেটা মুমিনুল ও লিটন করেছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুমিনুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT