চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মানুষের জীবনের চেয়ে সিনেমা বড় নয়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২০
বিনোদন
A A

মুক্তি প্রতীক্ষিত বছরের অন্যতম ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’। আসছে ১৩ মার্চ ছবিটির মুক্তির তারিখ চূড়ান্ত ছিলো। সে হিসেবে প্রচার, প্রচারণা গুছিয়ে ছবিটি নিয়ে মুক্তির দ্বারপ্রান্তে ছিলেন নির্মাতা মাসুদ হাসান। কিন্তু করোনা ভাইরাসের কারণে অবশেষে ছবিটির মুক্তির তারিখ বাতিল ঘোষণা করলেন তিনি।

চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর পরিচালক। তিনি জানান, মানুষের জীবনের চেয়ে সিনেমা বড় নয়। বর্তমানে করোনা ভাইরাস সারা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাংলাদেশেও করোনা ভাইরাস চিহ্নিত হয়েছে। সাম্প্রতিক করোনা ভাইরাস পরিস্থিতিকে বিশেষ গুরুত্ব দিয়েই চলচ্চিত্রটির মুক্তির তারিখ পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়।

মাসুদ হাসান বলেন, করোনা ভাইরাসের জন্য সারা বিশ্বে একই পরিস্থিতি। জেমস বন্ড সিরিজের ‘নো টাইম টু ডাই’ ছবিটিও করোনার জন্য মুক্তি পিছিয়ে দেয়া হয়েছে। এপ্রিলে মুক্তির কথা থাকলেও এটি এখন প্রায় ৭ মাস পর মুক্তির নতুন তারিখ দিয়েছে। এটাতো আর এমনি এমনি না। তো আমাদের এখানেও যেহেতু করোনার জন্য বড় জমায়েতে বাধা নিষেধ আছে, তাই আমরা চাই নি এগুলোকে উৎসাহিত করতে।

করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ ছাড়া এই মুহূর্তে অন্যকিছু ভাবছেন না জানিয়ে নির্মাতা বলেন, বর্তমান করোনা ভাইরাস নিয়ে যে আতঙ্ক, সেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই ‘ঊনপঞ্চাস বাতাস’-এর মুক্তি নিয়ে ভাববো।

ছবি মুক্তির তারিখ পেছানোতে প্রমোশন বাবদ আর্থিক ক্ষতির মুখে পড়লেও নির্মাতার প্রত্যাশা নতুন তারিখ ঘোষণা হলে দর্শকের ভালোবাসা ঠিকই পাবেন।

গেল ফেব্রুয়ারিতে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায় ‘ঊনপঞ্চাশ বাতাস’। ছবিটি দেখে সেন্সর বোর্ডের একাধিক সদস্য ভূয়সী প্রশংসা করেন। শুধু তাই নয়, পরিচালকের কাছ থেকে সিনেমার প্রধান দুই শিল্পীর ফোন নম্বর নিয়ে তাদেরকে ফোন দিয়ে তাদের অভিনয় এর প্রশংসা করেন সেন্সর বোর্ডের ভাইস প্রেসিডেন্ট।

Reneta

এদিকে ছবির মুক্তি ঘিরে প্রচার প্রচারণার কাজ গুছিয়ে এনেছিলেন ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর পুরো টিম। পোস্টার, টিজার, ট্রেলার প্রকাশের পর ব্যাপক প্রশংসিত হয়। এই ছবির মাধ্যমেই প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দেন বেইজ বাবা সুমন।

দ্রোহের মন্ত্রে ভালোবাসার কথা বলেন মাসুদ হাসান। কাজে। কর্মে। পরম ভালোবাসায় যে দ্রোহের মূর্তি তিনি এঁকেছেন তার সমস্ত সৃষ্টিকর্মে। ছবি থেকে গান কিংবা ভিজ্যুয়াল ফিকশনে। সব জায়গায়। নাটক, টেলিছবি আর বিজ্ঞাপনচিত্র! যে জীবন ফড়িংয়ের, ধুলোর মানুষ-মানুষের ঘ্রাণ, ফসিলের কান্না, কালো বরফ জমাট অন্ধকার কিংবা থতমত এই শহরের মতো কতো কতো গল্প আর চরিত্ররা যে জীবন পেয়েছে তার হাত ধরে! ‘ঊনপঞ্চাশ বাতাস’-এ জুটি বেধে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শারলিন ফারজানা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঊনপঞ্চাশ বাতাসকরোনা ভাইরাসচলচ্চিত্রবর্ষণমাসুদ হাসানমুক্তিলিড বিনোদনশার্লিন
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT