চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষের জীবনের চেয়েও কি পনেরশ’ টাকা বেশি?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৩৯ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৭
সম্পাদকীয়
A A
দুঃখিত, আমি ছবির বিশদ বিশ্লেষণ করতে পারছি না।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ যখন বিশ্বজুড়ে মানবিকতার রোল মডেল হিসেবে প্রশংসিত, ঠিক তখনই এলো একটি অমানবিকতার খবর। ‘তিন হাসপাতাল ঘুরে খোলা স্থানে সন্তান প্রসব’ সংক্রান্ত পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, পারভীন আক্তার নামের এক অন্তঃসত্ত্বা নারীকে মাত্র ১ হাজার ৫শ’ টাকা দিতে না পারায় আজিমপুর মাতৃসদন ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফেরত আসতে হয়। এরপর আজিমপুর মাতৃসদনের গাড়ি পার্কিং এর জায়গায় সন্তান প্রসব করেন পারভিন। প্রথমে নড়াচড়া করলেও কিছুক্ষণের মধ্যেই নবজাতক মারা যায়। তিনটি হাসপাতালে যাওয়ার পরেও এক অন্তঃসত্ত্বা মা প্রাপ্য চিকিৎসা পেতে ব্যর্থ হওয়ার ঘটনাকে দুঃখজনক এবং গণতান্ত্রিক রাষ্ট্রের সভ্যতার উপর কালিমা লেপন বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। হাইকোর্টের এই বক্তব্যের সঙ্গে আমরা একমত পোষণ করছি। একইসঙ্গে এমন অমানবিক ঘটনার বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনকে আমলে নিয়ে স্বপ্রণোদিত হয়ে হাইকোর্টের রুল জারির বিষয়কে আমরা সাধুবাদ জানাই। ইতোপূর্বে দেশের বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে টাকার কারণে চিকিৎসা সেবা না দেওয়া, কিংবা টাকা পরিশোধ করতে না পারার কারণে হাসপাতাল থেকে রোগী আটকে রাখার অভিযোগ পাওয়া গেলেও সরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তেমন পাওয়া যায়নি। আমরা মনে করি, শুধু এই তিনটি সরকারি হাসপাতাল কেন, মানবসেবার বদলে সরকারি-বেসরকারি কোন হাসপাতালেরই এমন অমানবিক কাণ্ড করার অধিকার নেই। এই মানসিকতায় হাসপাতালসহ রাষ্ট্রের সেবামূলক সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের গড়ে তোলা জরুরি। পারভীন আক্তার নামের অন্তঃসত্ত্বা মায়ের সঙ্গে যে অমানবিকতা হয়েছে, আর কারও সঙ্গে যেন তার পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ও সরকারের সংশ্লিষ্টদের নিশ্চিত করতে হবে। এজন্য হলেও এই ঘটনায় দায়ী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT