চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

“মানুষের চেয়ে কি আইপিএল বড় হয়ে গেলো?”

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০১৬
স্পোর্টস
A A

অভিজাত ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আয়োজকেরা লাখ লাখ লিটার পানি খরচ করে মাঠ পরিচর্যা করায় নাখোশ মুম্বাই হাইকোর্ট।

“খরার দরুণ চরম দুর্দশায় পতিত রাজ্যটির বৃহৎ অংশ, সেখানে কিভাবে তারা মাঠের পিচ তৈরিতে লিটার লিটার পানি খরচের প্রস্তুতি নিচ্ছে? মানুষের চেয়ে কি আইপিএল বড় হয়ে গেলো?” আর তিনদিন পরেই শুরু হতে যাওয়া আইপিএলকে কেন্দ্র করে এক রিট আবেদনের শুনানিতে মহারাষ্ট্রের ক্রিকেট বোর্ডকে তিরস্কার করে এমনটাই বলেছে বোম্বে হাইকোর্ট।

শুক্রবার তারকায় পূর্ণ জমকালো উদ্বোধনীর পর শনিবার (৯ এপ্রিল) মাঠে গড়াবে সবচেয়ে আকর্ষণীয় ও দামী এই টুর্নামেন্ট। মুম্বাই, পুনে ও নাগপুরে অনুষ্ঠিতব্য ১৯টি ম্যাচের জন্য ৬০ লাখ লিটার পানি খরচ হবে বলে এক হিসাবে জানিয়েছে পিটিশন দায়েরকারীরা। একে “অপরাধমূলক অপচয়” অ্যাখ্যা দিয়েছে আদালত।

এই সংক্রান্ত আবেদনের শুনানিতে আদালত ম্যাচগুলো খরাক্রান্ত মহারাষ্ট্র থেকে যে রাজ্যে পানির ঘাটতি নেই সেখানে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন। হাইকোর্ট বলেছে, “তোমরা কেমন করে এভাবে পানি অপচয় করতে পারো? মানুষ বেশি গুরুত্বপূর্ণ না আইপিএল? তোমরা কিভাবে এতটা উদাসীন থাকতে পারো? এইটা অপরাধমূলক অপচয়। তোমরা নিশ্চয় মহারাষ্ট্রের পরিস্থিতি সম্পর্কে অবগত আছ।

এছাড়াও রাজ্য সরকারকে পানির অপচয়ের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের আদেশ দিয়েছেন আদালত এবং এজন্য তারা কী পরিকল্পনা করছে তাও আদালতকে অবহিত করতে বলেছেন। ক্রিকেট পিচে পানির ব্যবহার সংক্রান্ত শুনানি আগামীকালও অনুষ্ঠিত হবে।

তবে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থা (এমসিএ) তাদের জবাবে বলে, তারা ক্রয় করা পানিই ব্যবহার করছে এবং সেগুলো পানের অযোগ্য। আইপিএল চেয়ারম্যান রাজিব শুক্লা গতকাল বলেছিলেন, খরা দুর্গত মারাঠাওয়ারা অঞ্চলের মানুষের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। কিন্তু দুই-তিনটি মাঠের জন্য প্রয়োজনীয় পানি সমস্যার সমাধান এনে দিবে না। সূচি অনুযায়ীই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।  

Reneta

দক্ষিণ এশিয়ার বাঁধগুলোর নেটওয়ার্ক ‘নদী ও জনগণ’ এর সহযোগী সমন্বয়কারী পরিণিতা দান্দেকার বলেন, এমন প্রতিকুল সময়ে আমাদের একতার গুণে সংঘবদ্ধ হতে হবে। এখন সব ম্যাচের জন্য ৬০ লাখ লিটার পানি খেয়ে ফেলা আইপিএল আয়োজন, সুবিবেচনার পরিচায়ক নয়।

পুনে এবং নাগপুর তীব্র পানির ঘাটতির মুখে। মারাঠাওয়ারার রেইন শ্যাডো (শুষ্ক) অঞ্চলের অবস্থা আরও নাজুক। রাজ্যজুড়ে নদীগুলোর বাঁধের পানি মাত্র ২২ শতাংশে পানি রয়েছে, যেখানে মারাঠাওয়ারাতে মাত্র ৫ শতাংশ পানি রয়েছে। ১১ টি প্রধান বাঁধের মধ্যে ৭টিই শুকিয়ে গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT