চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মানুষকে খুব সহজেই আপন করে নিতে পারতেন মিজারুল কায়েস’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ১১, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

‘মিজারুল কায়েস একজন অসাধারণ কূটনীতিক ও নীতিবান মানুষ ছিলেন। মানুষকে খুব সহজেই আপন করে নিতে পারতেন তিনি। বাংলাদেশের অন্যতম চৌকষ ও বুদ্ধিমান কূটনতিক ছিলেন তিনি। তিনি চলে যাওয়ায় যে শূন্যস্থান তৈরি হলো, তা পূরণ হবার নয়।’

রাষ্ট্রদূত ও সাবেক পররাষ্ট্র সচিব মিজারুল কায়েসের স্মৃতিচারণ করে চ্যানেল আই অনলাইনকে তার সাবেক সহকর্মী ও একুশে টিভির বার্তা প্রধান রাশেদ চৌধুরী এসব কথা বলেছেন।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সাবেক মিনিস্টার (প্রেস) রাশেদ চৌধুরী বলেন, ‘আমার মনে আছে, একদিন তিনি হাউজ অব কমন্সে বক্তৃতা করার সময় তিনি এত ভালো বক্তৃতা করেছিলেন যে, তাকে মোট ২০ মিনিট সময় দেয়া হয়েছিলো। যেখানে সবাইকে সাধারণত ১ বা ২ মিনিট সময় দেয়া হয়।’

‘কাজের সময় তিনি প্রায়ই আমাকে বিভিন্ন বিষয় দেখিয়ে দিতেন। খুব ভালো সম্পাদনার কাজ পারতেন। তিনি বলতেন চাকরি থেকে অবসর নিলে আমি সাংবাদিকতা করবো। ভীষণ আড্ডাবাজ মানুষ ছিলেন। যেখানে যেতেন, প্রায়ই আমাকে নিয়ে যেতেন। জানি না, মনে হয় আমাদের পছন্দ করতেন খুব।’ বলছিলেন রাশেদ চৌধুরী।

মিজারুল কায়েস সম্পর্কে সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দিন আহমেদ তার ফেসবুক পাতায় লিখেন, ‘ব্রাজিলের আগে কায়েস লন্ডনে আমাদের হাইকমিশনার ছিলেন। বিএনপি-জামায়াত সরকার তাকে মালদ্বীপে হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়ে তাকে অবজ্ঞা ও অবহেলা দেখিয়েছিল। তবে তত্ত্বাবধায়ক সরকার তাকে রাশিয়াতে রাষ্ট্রদূত হিসাবে বদলি করে তার যথাযোগ্য মূল্যায়ন করে। রাশিয়া থেকে তাকে ঢাকায় পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

তিনি আরো লিখেন, ‘তার অফিসের দেয়ালে বিএনপি-জামায়াত শাসনামলে বঙ্গবন্ধুর একটি ছবি ছিল। এই পোট্রেটটি সরাতে তার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছিল। কিন্ত কায়েস আপোস করেনি। পরে তার অফিস কামরাটিই বদলে দেয়া হয়। নতুন অফিস-কামরায় যাওয়ার সময় বঙ্গবন্ধুর পোট্রেটটি নামাতে বাধ্য হয় সে।’

Reneta

ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাবেক পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস বাংলাদেশ সময় শনিবার সকাল ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত ১১ ফেব্রুয়ারি গুরুতর অসুস্থ সাবেক এ পররাষ্ট্র সচিবকে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল।

ওই সময় তার অসুস্থতার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছিল, শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন তিনি।

ব্রাজিলে যাওয়ার আগে মিজারুল কায়েস বাংলাদেশের লন্ডন মিশনে হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিজারুল কায়েসরাষ্ট্রদূত
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT