চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানি এক্সচেঞ্জ ব্যবসার আড়ালে অবৈধ স্বর্ণবারের ব্যবসা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ১৬, জুলাই ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

মানি এক্সচেঞ্জ ব্যবসার আড়ালে মালেয়শিয়ার এক ব্যক্তির কাছ চোরাইপথে স্বর্ণের বার এনে শুল্ক ফাঁকি দিত আব্দুর রাজ্জাক শেখ ও মো. আনোয়ার হোসেন। দীর্ঘদিন ধরে তারা এ ব্যবসা করছিল।

রাজ্জাক ও আনোয়ারের চোরাইপথে আনা স্বর্ণের ব্যবসা করে নামে বেনামে অঢেল সম্পদের মালিকানার তথ্যসহ বিভিন্ন ব্যাংকে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি।

সোমবার বিকালে স্বর্ণচোরা কারবারীর দুই মূলহোতা আব্দুর রাজ্জাক শেখ ও মো. আনোয়ার হোসেনকে মালিবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম।

মঙ্গলবার এসব তথ্য চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন সিআইডির অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম।

তিনি জানান, বিদেশ থেকে চোরাইপথে স্বর্ণের বার অবৈধভাবে বাংলাদেশে এনে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশের আর্থিক ক্ষতি সাধন করে আসছিল রাজ্জাক ও আনোয়ার। তারা দুজনেই মানি এক্সচেঞ্জের ব্যবসার আড়ালে স্বর্ণ চোরাকারবারী করত। চক্রের সঙ্গে অন্যান্য জড়িতদের আইনের আওতায় আনার জন্য মামলাটি সিআইডি তদন্ত করছে।

সিআইডি জানায়, গত রোবাবর স্বর্ণ চোরাকরবারী চক্রের এক সদস্য মালেয়শিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরের বোডিং ব্রিজে অবতরণ করলে মো. কাজী কামরুল ইসলাম (৪৬), ফ্লাইট থেকে নেমে বোডিং ব্রিজের মাঝামাঝি স্থানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ট্রাফিক শাখার ঐ ফ্লাইটে কর্মরত গ্রাউন্ড সার্ভিস সুপার ভাইজার মো. ওমর ফারুকের (৩৯) কাছ থেকে কালো রঙ্গের স্কচটেপ মোড়ানো ২ টি বস্তু গোপনে হস্তান্তর করছিল।

Reneta

ঐ সময় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মরত কর্মকতা ও কর্মচারীগণ তাদেরকে কালো দুটি বস্তুসহ আটক করে। পরে কালো রঙ্গের স্কচটেপ মোড়ানো ২ টি বস্তু খুলে ১০০ গ্রাম ওজনের মোট ১২টি স্বর্ণের বার উদ্ধার করে। যার মূল্য আনুমানিক ষাট লাখ টাকা।

এই বিষয়ে ঢাকা আর্ন্তজাতিক বিমান বন্দর থানায় একটি মামলা করা হয় এবং মামলার তদন্তভার সিআইডির উপর চলে আসে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিআইডি
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড়, মেলেনি স্বীকৃতি

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদে পানি বাড়ছে, খুলতে পারে বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে প্রতিদিন প্রাণ হারাচ্ছে ২৪২ জন

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলের নতুন সামরিক ঘাঁটি

জুলাই ১৭, ২০২৬

সরবরাহ ঘাটতিতে বেড়েছে সবজির দাম

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT