ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের মানরা এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ জন।
ঢাকা থেকে বরিশালগামী ঈগল পরিবহনের বাসটি মঙ্গলবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। মানিকগঞ্জ সদর হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন—মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সন্ধ্যাদিয়া এলাকার ভবরঞ্জন রায়ের স্ত্রী অঞ্জু দে (৩২), বরিশালের গৌরনদী উপজেলার সিদ্দিকুর রহমানের ছেলে সুমন বেপারী (২৮) ও একই উপজেলার আবদুল গনি হাওলাদারের ছেলে নজরুল (৪০)। তিনজনের লাশই মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।







