চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানসিক রোগে আক্রান্ত হতে পারেন কোহলি-রোহিতরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

দীর্ঘদিন জৈব নিরাপত্তা বলয়ে থাকলে মানসিক সমস্যায় আক্রান্ত হতে পারেন ভারতীয় ক্রিকেটাররা, এমনটাই শঙ্কা প্রকাশ করেছেন দেশটির সাবেক মনোবিদ ও কন্ডিশনিং কোচ প্যাডি আপ্টন। তাই জৈব বলয়ে থাকা ক্রিকেটারদের মানসিক অবস্থা মাঝে মাঝে পর্যালোচনা করার জন্য ভারতসহ অন্য দেশের ক্রিকেট বোর্ডগুলোকে অনুরোধ করেছেন সাউথ আফ্রিকান এই কোচ।

বোর্ডগুলোকে প্যাডি আপ্টনের পরামর্শ হচ্ছে, জৈব বলয়ের মধ্যে কিভাবে খেলোয়াড়রা জীবনযাপন করছেন সেই বিষয়ে সেই দেশের কর্মকর্তাদের পুরো তথ্য রাখা উচিত। কোনও খেলোয়াড় অসুস্থ হয়ে পড়লে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া যায় তারও পরামর্শ দিয়েছেন তিনি।

করোনার সময় দর্শকহীনভাবে কঠিন জৈব সুরক্ষা বলয়ের মাঝে থেকে মাঠে নামছেন ক্রিকেটাররা। বাইরে যাওয়া তো দূরের কথা, কিছু কিছু দেশে হোটেলের এক কক্ষ থেকে অন্য কক্ষে যাওয়ার অনুমতিও পর্যন্ত পান না এই খেলোয়াড়রা। পরিবার-পরিজন থেকে দূরে থেকে এভাবে দিনকে দিন সময় কাটালে খেলোয়াড়দের মানসিক সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন আপ্টন।

‘জৈব বলয়ের মধ্যে থাকার সময় খেলোয়াড়রা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে, সেটা নিয়ে যথেষ্ট মাথা ঘামানো হচ্ছে না। ফলে কেউ যদি বলয়ের মধ্যে মাসের পর মাস থাকার জন্য মানসিক রোগে আক্রান্ত হয়, তাহলে তাদের চিকিৎসার জন্য সঠিক ওষুধ দেওয়া বেশ কঠিন হয়ে যাবে।’

সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সফরে কঠিন কোয়ারেন্টাইন নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। বিতর্কও হয়েছে এক প্রস্থ। আপ্টন বলছেন, ‘হোটেল থেকে মাঠ, মাঠ থেকে হোটেল, এটাই তো নতুন পৃথিবী। খেলোয়াড়দের এটার সঙ্গে মানিয়ে নিতে অনেকটা সময় লাগবে। মাসের পর মাস বহির্জগৎ থেকেও সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার জন্য তাদের মনে বিরক্তি আসা খুবই স্বাভাবিক। এরপর খেলোয়াড়রা মাঠে নেমে ভাল খেলতে না পারলে সমস্যাটা আরও বড় হয়ে যায়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতীয় ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT