আমেরিকান বিউটি খ্যাত দু’বারের অস্কার জয়ী অভিনেতা কেভিন স্পাসি মনে করছেন তার মানসিক চিকিৎসা প্রয়োজন। সম্প্রতি তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন একাধিক পুরুষ অভিনেতা।
এর মধ্যে আছেন ‘স্টার ট্রেক: ডিসকভারি’ অভিনেতা অ্যান্টনি র্যাপ। র্যাম্প বলেন, মাত্র ১৪ বছর বয়সে তিনি স্পাসির বিকৃত যৌন লালসার শিকার হয়েছিলেন। ১৯৮৬ সালে তখনকার শিশু অভিনেতা র্যাপকে এক পার্টিতে যৌন নিপীড়ন করেছিলেন তিনি।
এদিকে আরেক মার্কিন পরিচালক টনি মন্টানাকে স্পাসির নিপীড়ন সইতে হয়েছিল। কেভিন স্পাসির এক মুখপাত্র জানিয়েছেন, মানসিক পরিস্থিতি পর্যবেক্ষণ উন্নতির জন্য কেভিন সুচিকিৎসার সন্ধানে আছেন।
তবে তার আসলে ঠিক কি ধরণের চিকিৎসা দরকার সে বিষয়ে বিস্তারিত কিছু জানান নি এ মুখপাত্র। যদিও স্পাসি বরাবরই নিজেকে একজন সমকামী বলেই দাবি করে আসছেন। এক ধরণের মানসিক ডিস অর্ডার থেকে এসব হয়েছে বলে মনে করেন তিনি । আর থেকে বেড়িয়ে আসার জন্য ভালো চিকিৎসা খুজছেন ।
হলিউড জুড়ে এখন নতুন আসা ছবির চেয়ে যৌন নিপীড়নের কাহিনী যেন বেশি আলোচিত। কেবল হার্ভে ওয়াইস্টিনই নন , একের এক হলিউড মুঘলদের যৌন নির্যাতনের কাহিনী ফাঁস হচ্ছে প্রতিদিন। এ তালিকায় ব্রেট র্যাটনার , ডাস্টিন হফম্যান, জেমস টোব্যাকের মতো তারকাও আছেন। বিবিসি










