চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানব উন্নয়নে নারী-পুরুষ একসঙ্গে কাজ করবে, প্রত্যাশা প্রধানমন্ত্রীর

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
৮:০৫ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

মানব উন্নয়নে নারী-পুরুষ হাতে হাত রেখে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিশ্বশান্তি ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে একটি দারিদ্র্য ও বৈষম্যহীন এবং সংঘাতমুক্ত সমাজ গড়তে চায় তার সরকার।

তিনি সমাজে নারীর ক্ষমতায়নের জন্য তাদের যথাযথ শিক্ষাদানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যথাযথ শিক্ষা ছাড়া নারীর ক্ষমতায়ন সম্ভব নয়। আমরা এমন একটি বিশ্ব দেখতে চাই, যেখানে মানবিক উন্নয়ন অজর্নে নারী ও পুরুষ হাতে হাত রেখে কাজ করে যাবে’।

লন্ডনের ওয়েস্টমিনিস্টারে রাণী দ্বিতীয় এলিজাবেথ সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘নারীর ক্ষমতায়ন; কমনওয়েলথ সদস্য দেশসমূহের মেয়েদের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তোলা’ শীর্ষক কমনওয়েলথ নারী ফোরামের এক অধিবেশনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরো বলেন, একটি জাতি হিসেবে পথ চলায় নারীদেরকে আমাদের সমান অংশীদার ভাবতে হবে।  বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারীদের সর্বোচ্চ ত্যাগ রয়েছে। বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার হিসাবে লিঙ্গ সমতা ও অবৈষম্যের স্বীকৃতি দেয়া হয়েছে। সংবিধানে নারীর অগ্রগতির জন্য রাষ্ট্রের কার্যকর ভূমিকা রাখারও বিধান রয়েছে।

তিনি যোগ করেন, দক্ষিণ এশিয়ায় নারীর লিঙ্গ সমতার জন্য বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে। লিঙ্গ বৈষম্য দূরীকরণে সফলতার ক্ষেত্রে ১৪৪ টি দেশের মধ্যে ওয়াল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশের অবস্থান ৪৭ তম এবং দক্ষিণ এশিয়ায় প্রথম। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে ১৫৫ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭ম।

প্রধানমন্ত্রী নারী শিক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ গৃহীত কর্মসূচির উল্লেখ করে বলেন, নারী শিক্ষার প্রসারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের লেখাপড়া বিনা বেতনে করা হয়েছে। ২৮ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থীর জন্য মিড ডে মিল কর্মসূচী নেয়া হয়েছে। বাংলাদেশ ২০১০ সালে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে বিশ্বের সর্ববৃহৎ কর্মসূচি বিনামূল্যে বই বিতরণ চালু করেছে এবং শিক্ষা বছরের প্রথম দিনে ৩ কোটি ৬০ লাখ ২০ হাজারের বেশি বই বিতরন করা হয়েছে। ২ কোটি ৩০ লাখ শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনা হয়েছে। এদের বেশির ভাগই মেয়ে। প্রতিটি বিদ্যালয়ে মেয়েদের জন্য পৃথক ওয়াশ ব্লকের ব্যবস্থা করা হয়েছে।

Reneta

প্রধানমন্ত্রী ২০১১ সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণয়নের উল্লেখ করে বলেন, এই নীতিতে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নে অধিক গুরুত্ব দেয়া হয়েছে। জাতীয় সংসদে নারীর সংরক্ষিত আসন ৩০ টি থেকে বাড়িয়ে ৫০ টি করা হয়েছে। বর্তমান সংসদের ২২ টির বেশি আসনে নারী এমপি সরাসরি নির্বাচিত হয়েছে। বাংলাদেশ পার্লামেন্ট, বিশ্বের একমাত্র পার্লামেন্ট, যেখানে স্পিকার, সংসদ নেতা, সংসদ উপনেতা এবং সংসদে বিরোধি দলীয় নেতা সকলেই নারী। বাংলাদেশের গ্রামীণ এলাকায় নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর সুস্পষ্টভাবে দৃশ্যমান, পরিসংখ্যান ব্যুরোর হিসেবে গ্রামাঞ্চলে প্রায় ২ কোটি নারী কৃষি, শিল্প এবং সেবা খাতে নিয়োজিত রয়েছে। বাংলাদেশের রপ্তানি আয়ের ৮২ শতাংশ আসে তৈরি পোশাক শিল্প থেকে। এই খাতের ৮০ শতাংশ প্রায় ৪৫ লাখ গার্মেন্টস শ্রমিক নারী।

শেখ হাসিনা বলেন, নারী উদ্যোক্তাদের জন্য তার সরকার বিশেষ সুযোগ-সুবিধা দিয়েছে। মাত্র ৫ শতাংশ সার্ভিস চার্জে জামানত ফ্রি ব্যাংক ঋণ প্রদান করা হচ্ছে। দেশব্যাপী প্রায় ৬ হাজার ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। সেখানে জনগণকে অনলাইন সেবা পৌঁছে দিতে একটি কেন্দ্রে একজন পুরুষ অংশীদারের অন্তত একজন নারী অংশীদারকে বাধ্যতামূলক করা হয়েছে।

‘শোষণ এবং গৃহে নির্যাতন উল্লেখযোগ্যভাবে কমে এসেছে’ উল্লেখ করে ২০২১ সাল নাগাদ ১৫ বছরের কম বয়সী মেয়েদের বিয়ে দেয়ার অবসান ঘটানোর ব্যাপারে প্রধানমন্ত্রী দৃঢ় আস্থা ব্যক্ত করেন। তিনি বলেন, ১৮ বছরের কম বয়সী মেয়েদের বিয়ের হার ২০১৫ সালের ৬২ শতাংশ থেকে ২০১৭ সালে কমে দাঁড়িয়েছে ৪৭ শতাংশ। ১৫ বছরের কম বয়সী মেয়েদের বিয়ের হার ২০১৫ সালের ২৩ দশমিক ৮ শতাংশ থেকে কমে ২০১৭ সালে ১০ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে।

বাংলাদেশের উজ্জ্বল অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছেছে।
‘চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৫ শতাংশ, দারিদ্র্য হার ২০০৬ সালের ৪১ দশমিক ৫ শতাংশ থেকে কমে ২০১৭ সালে দাঁড়িয়েছে ২২ শতাংশ’ এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ গত মাসে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশের সক্ষমতার ঘোষণা দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীলিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

কোন পরশ পাথরের ছোঁয়ায় এমন বিধ্বংসী সালাহ?

পরবর্তী

বিশ্বকাপে দেখা যাবে মাঠ মাতানো ভালুক ‘টিমা’কে?

পরবর্তী

বিশ্বকাপে দেখা যাবে মাঠ মাতানো ভালুক ‘টিমা’কে?

নতুন মিউজিক ভিডিওতে প্রশংসিত মাহিম করিম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT