চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবিক ও স্পর্শকাতর গল্প নিয়ে কাজ করছি: জাকির হোসেন রাজু

সুদীপ্ত সাইদ খানসুদীপ্ত সাইদ খান
৫:৪৮ অপরাহ্ন ১০, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A

নন্দিত পরিচালক জাকির হোসেন রাজু আবারও চমক নিয়ে হাজির হচ্ছেন দর্শকদের সামনে।

‘জীবন সংসার’ ও ‘পোড়ামন’খ্যাত এ পরিচালক শিগগিরই নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। ইতোমধ্যে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে মিটিওং করেছেন।

এ মাসের মধ্যেই নতুন ছবির ঘোষণা দিবেন তিনি। এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে জাকির হোসেন রাজু বলেন, ‘বর্তমানে যে ধরনের ছবি হচ্ছে তার থেকে ভিন্নকিছু নির্মাণ করার চেষ্টা করছি। স্পর্শকাতর ও মানবিক একটি দিক বেছে নিয়ে তার উপর গল্প তৈরি করছি।এমন একটি বিষয় নিয়ে কাজ করতে যাচ্ছি যা আন্তর্জাতিক পর্যায়েও প্রভাব ফেলবে।’

‘পোড়ামনের’ পর আরেকটি সফল ছবি উপহার দিতে যাচ্ছেন কিনা জানতে চাইলে রাজু বলেন, ‘পোড়ামনের পর আরেকটি ব্যবসাসফল ছবি হবে কিনা জানি না। তবে গতানুগতিকের চেয়ে ভিন্নকিছু করার চেষ্টা করছি।’

কবে নাগাদ ছবিটির কাজ শুরু হবে আর এতে শিল্পীই বা কারা থাকবেন? জানতে চাইলে রাজু বলেন, ‘গল্প লেখা চলছে। চিত্রনাট্যের কাজ শেষ হলেই ছবির শিল্পীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব।’

উল্লেখ্য ‘ফায়ার উইদ ইন’ নামের এ  ছবিটির মূল গল্প আব্দুল আজিজের। এটির সংলাপ ও চিত্রনাট্যের কাজ করছেন আব্দুল্লাহ জহির বাবু ও জাকির হোসনে রাজু। এটি প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া।

Jui  Banner Campaign
ট্যাগ: চলচ্চিত্রজাকির হোসেন রাজুজাজ মাল্টিমিডিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT