চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশভাগ আর মানবিকতা ও অমানবিকতার গল্প নিয়ে ‘মূর্তিকারিগর’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ন ১৪, নভেম্বর ২০১৭
শিল্প সাহিত্য
A A

রশিদ নামে এক প্রতিমাশিল্পীকে একাত্তরের এপ্রিল মাসে ময়মনসিংহ শহরে হত্যা করা হয়। তাকে ডাকা হয় ‘একাত্তরের যীশু’ নামে। তবে জাহিদ নেওয়াজ খানের প্রথম উপন্যাস ‘মূর্তিকারিগর’-এর গল্পটি একেবারেই তার জীবনভিত্তিক নয়।

লেখক বলছেন: রশিদের জীবনের গল্পগুলো হয়তো আরো গল্পময়, কিন্তু মৃত্যুর ঘটনাটি ছাড়া গল্পের প্রতিমাশিল্পীর সবগুলো গল্পই কল্পনা। চরিত্রগুলোও কাল্পনিক। ঐতিহাসিক সময়ের বর্ণনায় কিছু বাস্তব নাম এসেছে, তবে এটি ইতিহাসভিত্তিক কোন উপন্যাসও নয়।

‘মূর্তিকারিগর’-এ প্রকৃতপক্ষে একটি নির্দিষ্ট সময়ে বেড়ে উঠা এক শিল্পীর কথা বলা হয়েছে, শেষ পর্যন্ত যা মানুষের মানবিকতা এবং অমানবিকতার গল্প। জেলা শহর ময়মনসিংহের প্রেক্ষাপটে উঠে এসেছে দেশভাগের পর রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের একটি অংশ।

উপন্যাসটি ভোরের কাগজের ঈদ সংখ্যায় প্রকাশ হওয়ার পর থেকেই আলোচিত হতে থাকে। কয়েক মাসের মধ্যে তা বই হিসেবে প্রকাশ করেছে ‘আবিষ্কার’ প্রকাশনী।

জাহিদ নেওয়াজ খান

সাংবাদিক হিসেবে এর আগে একাধিক বইয়ের লেখক জাহিদ নেওয়াজ খান উপন্যাস কেন লিখলেন? জানতে চাইলে তিনি বলেন: আমার প্রথম বই ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড: সামরিক ও গোয়েন্দা ব্যর্থতার প্রামাণ্য দলিল’ প্রকাশ হওয়ার পর একটি সাক্ষাতকারে বলেছিলাম, জীবনে লেখকই হতে চেয়েছিলাম। অনেকক্ষেত্রে ব্যর্থ লেখকরা সাংবাদিক হয়, আমিও তাই সাংবাদিক। এখন সেখান থেকে হয়তো আবার লেখক হওয়ার চেষ্টা করছি।

‘তবে, গল্পের প্লটটি যেহেতু এমন একজনকে নিয়ে যিনি বাস্তবে ছিলেন, তাই বলা যায় এখানেও হয়তো আমার সাংবাদিক সত্তা কাজ করেছে। কিন্তু, এটা– আমার প্রথম উপন্যাস– যেন সাংবাদিকতা না হয়ে যায়, সেজন্য কোন গবেষণায় যাইনি। একটি গল্পই লিখতে চেয়েছি।’

Reneta

তিনি জানান: গত রোজার আগে হুট করেই মাথায় উপন্যাসটি লেখার চিন্তা আসে। অফিস থেকে কয়েকদিন ছুটি নিয়ে তিনি টানা তা লিখে ফেলেন যা ভোরের কাগজের ঈদ সংখ্যায় ‘মূর্তিকারিগর কিংবা মানুষপাঠ’ নামে প্রকাশিত হয়।

এজন্য তিনি ভোরের কাগজের সম্পাদককে ধন্যবাদ জানিয়ে বলেন: সাংবাদিক হিসেবে হয়তো আমাকে কেউ কেউ চেনেন, কিন্তু ক্রিয়েটিভ লেখক হিসেবে কেউ না। একটি শিশুতোষ নাটিকা ছাড়া গত ২৫ বছরে আমার সৃজনশীল কোন লেখা প্রকাশ হয়নি। তাই একজন নাম না জানা লেখকের উপন্যাস ছাপিয়ে শ্যামলদা বড় ঝুঁকিই নিয়েছেন বলা যায়। একই কথা বলা যায় বই হিসেবে এর প্রকাশক দেলোয়ার হাসানের ক্ষেত্রে।

বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ।

যেখানে পাওয়া যাচ্ছে ‘মূর্তিকারিগর
রকমারি.কম ছাড়াও ‘মূর্তিকারিগর’ পাওয়া যাচ্ছে
ঢাকা: পাঠক সমাবেশ, শাহবাগ এবং আবিষ্কার, কনকর্ড টাওয়ার, কাঁটাবন
চট্টগ্রাম: বাতিঘর
সিলেট: বইপার্ক.কম এবং বই বিচিত্রা
রাজশাহী: বিদ্যাসাগর
বগুড়া: বই বিচিত্রা
ময়মনসিংহ: আজাদ অঙ্গন

Jui  Banner Campaign
ট্যাগ: আবিষ্কার প্রকাশনীজাহিদ নেওয়াজ খানমূর্তিকারিগর
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ১ আসনে জামায়াতের ইলিয়াসের জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইলের ৮টি আসনের ৭টিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিপুল ভোটে নির্বাচিত আন্দালিব রহমান পার্থ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT