চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবাধিকারের সমর্থনে নীল হবে মানবাধিকার দিবস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ন ০৯, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
মানবাধিকার দিবস-নীল আলো

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে প্রতি বছর ১০ ডিসেম্বর হিউম্যান রাইটস ওয়াচের উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং এবং কানাডার টরোন্টোর সিএন টাওয়ারে নীল আলো জ্বালানো হয়। এবার তার সঙ্গে যোগ হচ্ছে বিশ্বজুড়ে আরও বহু বিখ্যাত ভবন ও স্থাপনা।

সারাবিশ্বে মানবাধিকার নিশ্চিতকরণে আশার আলো হিসেবে প্রতীকীরূপে নীল রঙের আলোটি জ্বালানো হয়। জাতিসংঘ ঘোষিত বিশ্ব মানবাধিকার দিবসের ৭০ বছর হিসেবে এবার এই প্রতীকী আলোয় আলোকিত হতে যাচ্ছে বিশ্বের আরও অনেকগুলো উল্লেখযোগ্য স্থাপনা।

এ বছরের আয়োজনে প্রথমবারের যোগ দিয়েছে অস্ট্রেলিয়া। সিডনি অপেরা হাউজে ১০ তারিখ রাত ১২টা ১ মিনিটেই জ্বলে উঠবে নীল আলো।

এছাড়াও মানবাধিকার দিবসের এই কর্মসূচিতে একাত্ম হয়ে নীল আলোয় আলোকিত হবে লেবাননের বেইরুতে জাতীয় জাদুঘর, যুক্তরাষ্ট্রের ইলিনয়ের শিকাগোতে জন হ্যানকক সেন্টার, ফ্লোরিডার মিয়ামিতে ফ্রিডম টাওয়ার, ক্যালিফোর্নিয়ার স্যান ফ্রান্সিসকো সিটি হল, তাইওয়ানের তাইপেই ওয়ানও’ওয়ান এবং জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে পলস্কার্চে।মানবাধিকার দিবস-নীল আলো

এর সঙ্গে আরও রয়েছে সুইজারল্যান্ডের জেনেভার বিখ্যাত জেট ডি’ইউ ফোয়ারা, কানাডার অন্টারিওর নাথান ফিলিপস স্কয়ারে অবস্থিত ত্রিমাত্রিক সাইন এবং ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যানকুভারের বিসি প্লেস।

অর্থাৎ এবার নিউইয়র্ক থেকে সিডনি এবং তাইপেই থেকে টরোন্টো সবখানের উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শনগুলো ভাসবে মানবাধিকারের একাত্মতায় নীল আলোর বন্যায়।

Jui  Banner Campaign
ট্যাগ: বিশ্ব মানবাধিকার দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করলো বার্সেলোনা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন ঝড়ের আভাস!

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT