মিয়ানমার থেকে ব্যাংকক বা চারপাশের এলাকায় অবৈধ শ্রমিক পাচারকারী দলের অভিযুক্ত গ্যাংলিডারকে থাইল্যান্ডের উথাই পাথানি এলাকা থেকে আটক করেছে থাই ইমিগ্রেশন পুলিশ।
উথাই পাথানির বান রাই জেলায় লান সাক-বান রাই রোড থেকে বুধবার গভীর রাতে ওয়াত্তানাকন খনছামকাদ ওরফে ওউ খন নামের ওই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, সেসময় তার কাছে আটটি বুলেটসহ একটি নাইন-এমএম পিস্তল পাওয়া যায়।
এর আগে ১৪ মার্চ পুলিশের হাত থেকে পালিয়ে গিয়েছিলো ওয়াত্তানাকন। পুলিশ চেকপোস্টে গাড়ি না থামালে পুলিশ গুলি করে তার গাড়ির চাকা নষ্ট করে দেয়। সেসময় দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল ওই মানবপাচারকারী।
১৩ জন পুরুষ ও চারজন নারী স্বীকার করেছেন, যে তারা অন্যদেশে যাওয়ার জন্য ওই অভিযুক্ত গ্যাংলিডারকে প্রত্যেকে ১৫ হাজার বাথ করে দিয়েছিলন।







