চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবতার সেবায় নীরবে কাজ করছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র: ইকবালুর রহিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২২
জনপদ, দিনাজপুর
A A

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে:
চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সহায়তায় দিনাজপুরে অসহায়-দরিদ্র-দুঃস্থদের মাঝে অসহায় দরিদ্র-দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, ‘জীববৈচিত্র ও পরিবেশ সংরক্ষণে কাজ করা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্বাস্থ্যসেবা কেন্দ্র দেশব্যাপী অসহায়-দরিদ্র-দুঃস্থদের মাঝে খাদ্য, শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা প্রদানের পাশাপাশি নানা কর্মসুচি গ্রহণ করে আসছে।

তিনি আরও বলেছেন, সরকারের পাশাপাশি দেশের উন্নয়ন বাস্তবায়ন ও মানবতার সেবায় নীরবে কাজ করে যাচ্ছে, চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র। এ কারণে চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্বাস্থ্যসেবা কেন্দ্রকে কৃতজ্ঞতা।’

দিনাজপুর শহরের শিক্ষাদপ্তর সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বুধবার সকালে আড়াই শতাধিক মানুষের মাঝে চাল, ডাল, ভোজ্যতেল, সেমাই, চিনি ও গুড়ো দুধসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইকবালুর রহিম।

ঈদের আগ মুহূর্তে এ ধরনের খাদ্য সামগ্রী বিতরণে ভূয়সী প্রশংসা করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সফলতা কামনা করেন তিনি।

জীববৈচিত্র ও পরিবেশ সংরক্ষণে করা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্বাস্থ্যসেবা কেন্দ্র বছর জুড়েই দেশব্যাপী অসহায়-দরিদ্র-দুঃস্থদের মাঝে খাদ্য, শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা প্রদানের পাশাপাশি নানা কর্মসুচি গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুরে অসহায় দরিদ্র-দুঃস্থ ও নিন্ম আয়ের মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ কার্যক্রম।

‘আমার চ্যানেল আই দর্শক ফোরাম’, দিনাজপুরের উদ্যোগে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুজন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তূজা আল-মুঈদ, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন, চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি সহিদুর রহমান পাটোয়ারি মোহন, সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী, শহর আওয়ামী লীগের সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, ফোরামের যুগ্ম সম্পাদক মিনারুল ইসলাম মিনার, নির্বাহী সদস্য হাসান চৌধুরী, শিক্ষাদপ্তর সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক দার্দিনেওয়াজ সুলতানা, শিক্ষাবিদ করির হোসেন, আওয়ামী যুবলীগের জেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পৌর সভার কাউন্সিলর আশরাফুল ইসলাম বাবু, যুব নেতা জুয়েল রানা, জুয়েল হোসেন, রানা, সাদেকুল ইসলাম স্বাধীন, আরমান হোসেন, দুলু, মনু মিয়া, আইল্লাহ, দুলাল, রুমা, রীশাদ, স্মৃতিসহ প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

Reneta

জীববৈচিত্র ও পরিবেশ সংরক্ষণে করা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্বাস্থ্যসেবা কেন্দ্র অসহায় দরিদ্র-দুঃস্থদের মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রশংসা করেন অনুষ্ঠানে আগত জাতীয় সংসদের হুইপ, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্বাস্থ্য সেবা কেন্দ্রের সহায়তায় অসহায়-দরিদ্র-দুঃস্থদের মাঝে এই খাদ্য বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইপ্রকৃতি ও জীবন ফাউন্ডেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

আগস্ট ১, ২০২৬

জুলাই আন্দোলনে কারাবন্দীদের জুলাইযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

আগস্ট ১, ২০২৬

বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা, বক্স অফিসেও অপ্রতিরোধ্য

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT