চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবতাবিরোধী অপরাধ: রাজশাহীর ফিরোজ খাঁ’র রায় মঙ্গলবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ন ২৬, আগস্ট ২০১৯
- সেমি লিড, আদালত
A A

মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় রাজশাহীর পুঠিয়ার মো. আব্দুস সামাদ (মুসা) ওরফে ফিরোজ খাঁ’র বিষয়ে রায় ঘোষিত হবে মঙ্গলবার।

সোমবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনা করেন প্রসিকিউটর ঋষিকেশ সাহা ও জাহিদ ইমাম।  আর আসামি পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ন।

গত ১৪ এপ্রিল এ মামলার তদন্তকারী কর্মকর্তার জেরা শেষ হয়।  এরপর গত ৪ জুলাই যুক্তিতর্ক শুরু হয়।  ৮ জুলাই যুক্তিতর্ক শেষ হলে আদালত মামলাটির রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পুঠিয়ার ভালুকগাছি ইউনিয়নের শান্তি কমিটির চেয়ারম্যান মো. নুরুল ইসলামের (মৃত) নেতৃত্বে রাজাকার বাহিনীর হয়ে এই আসামি পুঠিয়া ও দুর্গাপুর এলাকায় অপরাধ সংঘটন করে।

আসামির বিরুদ্ধে চার সাঁওতালসহ ১৫ জনকে হত্যা, ২১ জনকে নির্যাতন ছাড়াও অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগের অভিযোগে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

Reneta

আসামির উপস্থিতিতে শুনানি করে আদালত ২০ এপ্রিল অভিযোগ আমলে নেয়।  পরে গত বছরের ৩০ জুলাই প্রসিকিউশন ও ১৪ আগস্ট আসামি পক্ষ অভিযোগ গঠনের উপর শুনানি করলে ৯ সেপ্টেম্বর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেয়।  এরপর ১০ অক্টোবর প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহনের মধ্যদিয়ে শুরু হয় এ মামলার বিচারকি কাজ।

তবে ২০১৬ সালের ১১ ডিসেম্বর মালাটির তদন্ত শুরুর সময় এ মামলায় আসামি করা হয়েছিল ৬ জনকে।  কিন্তু তদন্ত চলার সময়ই বাকি পাঁচ আসামির মৃত্যু হলে একমাত্র আসমি হিসেবে মো. আব্দুস সামাদ (মুসা) ওরফে ফিরোজ খাঁই থাকেন।

পরবর্তীতে এ মামলার তদন্ত চলার সময় নাশকতার মামলায় গ্রেপ্তার হন আসামি ফিরোজ খা।  পরে ২০১৭ সালে ২৪ জানুয়ারি তাকে গ্রেপ্তার দেখিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাইব্যুনালপ্রসিকিউটরফিরোজ খাঁ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘হুজ হু বাংলাদেশ-২০২৬’

‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননা পেলেন যারা

এপ্রিল ১৮, ২০২৬

মাগুরার তানভীর একাই নিলেন ৮ উইকেট

এপ্রিল ১৮, ২০২৬

মাদ্রিদ ওপেন থেকে সরে গেলেন আলকারাজ ও জোকোভিচ

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের ‘অবসর ভাতা’ চালু বিষয়ে যে আশার কথা জানালেন তথ্যমন্ত্রী

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT