আদালত

মানবতাবিরোধী অপরাধ: বাঘারপাড়ার চার জনের মৃত্যুদণ্ড

সাদা ঐতিহাসিক ভবন ও গাছের সাথে সুন্দর উদ্যানের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদা ঐতিহাসিক ভবন, গাছপালা ও উদ্যানের সুন্দর দৃশ্য, যা চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোরের বাঘারপাড়ার মো. আমজাদ হোসেন মোল্লাসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজকের রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত অন্যরা হলেন, মো.আমজাদ হোসেন মোল্লা, মো.ওহাব মোল্লা, মো.মাহতাব বিশ্বাস, মো.ফসিয়ার রহমান মোল্লা ও মো.নওশের বিশ্বাস।

রোববার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের এই মামলার শুনানিতে ছিলেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, মো. সাহিদুর রহমান ও রেজিয়া সুলতানা চমন। আর আসামি পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী গাজী এম এইচ তামিম ও আব্দুস সাত্তার পালোয়ান।

এ মামলায় আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালে আটক, নির্যাতন, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়েছে। ২০১৬ সালের ৪ এপ্রিল এ মামলার তদন্ত শুরু হয়ে ২০১৮ সালের ১৬ এপ্রিল তা শেষ হয়।

বিষয়:মানবতাবিরোধী অপরাধ মৃত্যুদন্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…