চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবতাবিরোধী অপরাধ: ফেনীর তিন রাজাকারের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ৩০, মে ২০১৯
- সেমি লিড, আদালত
A A

ফেনীর তিন রাজাকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত সম্পন্ন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

তিন আসামি হলেন, ফেনী সদরের মজলিশপুর গ্রামের তোফাজ্জল হোসেন ওরফে তজু (৬৭), বরইয়া গ্রামের মো. আবু ইউসুফ (৭১) ও উত্তর গোবিন্দপুরের নুর মোহাম্মদ ওরফে নুর আহমদ (৭৩)। এদের তিন জনের মধ্যে তোফাজ্জল ও ইউসুফ পলাতক। আর নুর মোহাম্মদকে নীলফামারী সদরের ছিট ইটখলা থেকে গত ২০ মে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান বলেন: একাত্তরে মুক্তিযুদ্ধে আটক, অপহরণ, নির্যাতন, হত্যা, অগ্নিসংযোগ ও লুণ্ঠনের মত মানবতাবিরোধী অপরাধের প্রমাণ উঠে এসেছে তদন্তে। ১৯৭১ সালের ২৯ এপ্রিল থেকে ১০ আগস্ট সময়ের মধ্যে আসামিরা এসব অপরাধ করে।

এ তিন আসামির রাজনৈতিক পরিচয় তুলে ধরে তিনি আরও বলেন: আসামি তোফাজ্জল হোসেন ১৯৭১ সালের আগে থেকই জামায়াতের অঙ্গ সংগঠন ছাত্রসংঘের রাজনীতি করতেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ফেনী সদরের রাজাকার বাহিনীতে যোগ দেন। বিএনপির রাজনীতির সাথে জড়িত পলাতক এই আসামি বেসরকারি এনসিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও পরিচালক ছিলেন।

অন্য আসামি আবু ইউসুফ ও নুর মোহাম্মদ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে ফেনী সদর রাজাকার বাহিনীতে যোগ দিয়েছিলেন। তারা এখনও জামায়াতের রাজনীতির সাথেই আছেন।

এর আগে ২০১৭ সালের ২৬ জানুয়ারি এ মামলাটির তদন্ত শুরু হয়। তদন্ত করেছেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুর রশিদ। তদন্তে উঠে আসা অপরাধের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এ তদন্তের সময় ২১ জনের জবানবন্দি গ্রহণ করা হয়েছে। শিগগিরই এ তদন্ত প্রতিবেদনটি ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয়া হবে জানান আব্দুল হান্নান খান। এসময় সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক ছাড়াও অন্যান্য তদন্তকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেনীমানবতাবিরোধী অপরাধরাজাকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT