মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় শেরপুরের ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তিন আসামি হলেন মোখলেছুর রহমান তারা, এডভোকেট আকরাম হোসেন ও এমদাদুল হক ওরফে খাজা ডাক্তার।
সোমবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এই তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এই মামলার মোট ৪ আসামির মধ্যে আগে থেকে গ্রেফতার আছেন এস এম আমিনুজ্জামান ফারুক।








