মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির আব্দুস সুবহানের আপিল শুনানি হবে আগামী ১৬ অক্টোবর।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ বুধবার এই আপিল শুনানির দিন ধার্য করেন। একইসঙ্গে আদালত দুই পক্ষকে আপিলের সার সংক্ষেপ জমা দেয়ার নির্দেশ দেন।
আদালতে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নাল আবেদিন তুহিন, আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মানবতাবিরোধী অপরাধের মামলায় নয়টি অভিযোগের মধ্যে ছয়টি প্রমাণিত হওয়ায় ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এরপর এই রায়ের বিরুদ্ধে একই বছরের ১৮ মার্চ আপিল করেন সুবহান।
এর আগে ২০১২ সালের ২০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়।










