একাত্তরে দেশের স্বাধীনতাযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে নোয়াখালীর সুধারামের আমির আলীসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আমির আলী, মো. জয়নাল আবদিন ও আবুল কালাম ওরফে এ কে এম মনসুর। তাদের মধ্যে মনসুর পলাতক। এই মামলার অন্য আসামি মো. আব্দুল কুদ্দুসকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমানিত হওয়ায় ট্রাইব্যুনাল এই রায় দিলেন।
প্রসিকিউশনের পক্ষে এই মামলায় শুনানি করেন আইনজীবী জাহিদ ইমাম। আর আসামি পক্ষে ছিলেন আইনজীবী তরিকুল ইসলাম, মিজানুর রহমান, গাজী এমএইচ তামিম ও মাসুদ রানা।
২০১৬ সালের ২০ জুন এই চার আসামিকে অভিযুক্ত করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল।







