ময়মনসিংহে জাতীয় পার্টির এমপি এম এ হান্নানসহ তিনজনের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আদালতে মামলা হয়েছে।
মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি আদালতে দায়ের করা মামলার বাদী হলেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর মন্ত্রীপাড়া গ্রামের রহিমা খাতুন।
মামলায় এম এ হান্নান ছাড়া অন্য অভিযুক্তরা হলেন ফখরুজ্জামান ও গোলাম রব্বানী।







