চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদনে আওয়ামী লীগ-বিএনপি-জামায়াত সমর্থকের নাম

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
১২:২১ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৭
আদালত
A A
মানবতাবিরোধী অপরাধ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যশোর ও শেরপুরের ষোলজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই ষোলজনের মধ্যে রয়েছে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর রাজনীতিতে সম্পৃক্ত ব্যক্তিগন।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তদন্তের সারমর্ম তুলে ধরেন সংস্থার জেষ্ঠ সমন্বয়ক সানাউল হক।

অভিযুক্তদের বিরুদ্ধে আটক, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা এবং গণহত্যার অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার ৫১ এবং ৫২তম তদন্ত প্রতিবেদনে যশোর এবং শেরপুরের অভিযুক্তদের বিষয়গুলো উঠে আসে। ৫১ নম্বর তদন্ত প্রতিবেদনের (শেরপুর/ময়মনসিংহ) তদন্তকারী কর্মকর্তা ছিলেন মনোয়ারা বেগম। আর ৫২ নম্বর তদন্ত প্রতিবেদনের (যশোর/নড়াইল) তদন্ত কর্মকর্তা ছিলেন আবদুল্লাহ আল মামুন।

৫২ নম্বর তদন্ত প্রতিবেদনে যশোরের মো. খন্দকার শওকত আলী বাবুলের রাজনৈতিক পরিচয় বিএনপি, নড়াইলের মো. গুলজার হোসেন খানের রাজনৈতিক পরিচয় আওয়ামী লীগ এবং মো. দাউদ শেখের রাজনৈতিক পরিচয় জামায়াতে ইসলামী উল্লেখ করা হয়েছে।

এছাড়া মো. বদরুদ্দোজা জামায়াতে ইসলামী, মো. ওমর আলী শেখ ও আব্দুল ওহাব মোল্লার রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়েছে তৎকালীন মুসলীম লীগ সমর্থক হিসেবে।

Reneta

আর ৫১ নম্বর তদন্ত প্রতিবেদনে মো. এমদাদুল হক, এ কে এম আকরাম হোসেন এবং এস এম আমিনুজ্জামান ফারুক বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে উল্লেখ করা হয়েছে।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সানাউল হক জানান, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের বিরুদ্ধে রেগুলার মামলা রয়েছে  এবং ধনকুবের মুসা বিন শমসেরের বিরুদ্ধে অনুসন্ধান চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT