নড়াইল প্রতিনিধি: নড়াইলে মুক্তযুদ্ধকালীন সময়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় গোলজার হোসেন খান এবং দাউদ শেখকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গোলজার হোসেন সদর উপজেলার শেখহাটি গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে এবং দাউদ লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের মৃত নবীর শেখের ছেলে।
তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার অভিযোগ রেজিস্ট্রার ক্রমিক নং ২৩ তারিখ ২১-০৩-১৬ এবং মিস কেস নং- ৫/১৬।
পুলিশ জানায়, গোলজার হোসেন ও দাউদ শেখকে নড়াইল সদর থানায় নাশকতা মামলা নং ১৯ তারিখ ১৯-৯-২০১৬ মামলায় গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।







