ডিআরইউ-পেপসি আন্ত:হাউজ সিক্স-এ-সাইড মিডিয়া ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠেছে চ্যানেল আই। দৈনিক মানবকন্ঠ’কে ১ উইকেটে হারিয়ে ‘শেষ আট’ নিশ্চিত করেছে মিডিয়া ক্রিকেটের অন্যতম ফেভারিট দল চ্যানেল আই।
ঢাকার মওলানা ভাসানি হকি স্টেডিয়ামের এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করা দৈনিক মানবকন্ঠ নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেটে ৬০ রান করে।
জবাবে শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে পড়া চ্যানেল আই নীলাদ্রি শেখরের অপরাজিত ৩৮ ও শফিকের ১০ রানের দুই ইনিংসে পায় উপভোগ্য জয়।
ব্যাটিংয়ে ৩৮ রান এবং বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচ-সেরা পারফরমারের পুরস্কার পান নীলাদ্রি শেখর।
শনিবার চ্যানেল আই কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে।







