চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাধুরীর দুর্দান্ত ফিরে আসা, নেটদুনিয়ায় হইচই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ফেম গেম’-এর ট্রেলারে দুর্দান্ত মাধুরী দীক্ষিত। যা প্রকাশিত হতে না হতেই নেটদুনিয়ায় রীতিমত হইচই।

ট্রেলার দেখলে যে কেউ বুঝবেন, এক খ্যাতনামা সুপারস্টারের আচমকা উধাও হয়ে যাওয়ার গল্প নিয়েই ‘দ্য ফেম গেম’। অনেকটা যেন ২০১৪ সালের হলিউড ছবি ‘গন গার্ল’-এর সঙ্গে মিল খুঁজে ফিরছেন দর্শক।

তবে দর্শক সবচেয়ে বেশি উল্লসিত প্রিয় অভিনেত্রী মাধুরীকে নতুন মাধ্যমে পেয়ে। অনেকে বলছেন, মাধুরীর ঝলক এই সিরিজটি নিয়ে আগ্রহ বাড়িয়ে দিলো কয়েক গুন। মাধুরী ছাড়াও এই সিরিজে দেখা যাবে সঞ্জয় কাপুর, মানব কাউল, লক্ষবীর সরন, সুহাষিনী মুলে এবং মুসকান জাফরিকে।

মাধুরীর স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় কাপুর এবং বিশেষ বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে মানব কাউলকে।

‘দ্য ফেম গেম’-এ মাধুরীকে অনামিকা আনন্দ নামে এক সুপারস্টারের ভূমিকায় দেখা যাবে। ট্রেলারের শুরুতেই পরিচালক তার জনপ্রিয়তার সঙ্গে পরিচয় করিয়ে দেন। স্বামী আর দুই সন্তানকে নিয়ে ছোট্ট সুখী পরিবার। তবে আচমকাই একদিন উধাও হয়ে যান অনামিকা। এদিকে ফিল্মি দুনিয়ার এই সুপারস্টার নিখোঁজ হয়ে যেতেই শোরগোল পড়ে যায়। বিনোদনমহল থেকে রাজনৈতিক দুনিয়া, উত্তাল হয়ে ওঠে। এমনকী, নিখোঁজ অনামিকার স্মরণে মোমবাতি মিছিলও করেন অনুরাগীরা।

অনামিকার নিখোঁজ হওয়ার প্রভাব গুরুতরভাবে পড়ে তার সংসারে। তদন্তের স্বার্থে উঠে আসে নায়িকার এক বিশেষ বন্ধুর নাম। এদিকে দাম্পত্যজীবনে অসুখী হওয়ার কারণেই অনামিকা জড়িয়ে পড়ে অন্য একটি সম্পর্কে। উপরন্তু গোদের বিষফোঁড়া- ফিল্মি সাম্রাজ্যের প্রতিযোগিতায় টিকে থাকা। রোজকার জীবনযুদ্ধ থেকে ক্লান্ত হয়েই কি কোথাও উধাও হয়ে যান অনামিকা ওরফে মাধুরী? নাকি তার নিখোঁজ হওয়ার নেপথ্যে রয়েছে কারও ষড়যন্ত্র?

Reneta

দেখতে হলে চোখ রাখতে হবে নেটফ্লিক্সের পর্দায়। আগামী ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘দ্য ফেম গেম’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ওয়েবওয়েব সিরিজনেটফ্লিক্সমাধুরীমাধুরী দীক্ষিতলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

হজ ব্যবস্থাপনায় প্রবাসী কমিউনিটির সহযোগিতা চেয়েছেন ধর্মমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

শোভাযাত্রায় ‘মঙ্গল’ ফিরিয়ে আনার দাবিতে সরব উদীচী

এপ্রিল ৫, ২০২৬
ছবি: মাহদী আমিন ও সালেহ শিবলী

প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও এ এ এম সালেহ শিবলী

এপ্রিল ৫, ২০২৬

মাল্টিপ্লেক্সে বন্ধ সন্ধ্যার শো, দেশী সিনেমায় নতুন সংকট

এপ্রিল ৫, ২০২৬
ড. হাছান মাহমুদ চৌধুরী

হাছান মাহমুদসহ যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT