জনপদ

মাধবকুণ্ড জলপ্রপাত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

মাধবকুণ্ড জলপ্রপাত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

টানা বর্ষণে টিলা ধসে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাত পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শনার্থীদের সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় বন বিভাগ জানিয়েছে, অতি বৃষ্টিতে গত ১৮ জুন মাধবকুণ্ড জলপ্রপাতের ভেতরে যাওয়ার সড়ক ক্ষতিগ্রস্ত এবং জলপ্রপাতে যাওয়ার পথে সড়কের পাশের উঁচু টিলায় ফাটলের সৃষ্টি হয়েছে।

বিষয়:মাধবকুণ্ড জলপ্রপাত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…