চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদ্রিদ ডার্বির পর হাসতে পারছে বার্সেলোনাও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৫ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

এক ম্যাচ বেশি খেলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে দুই পয়েন্ট এগিয়ে ছিল রিয়াল। তাতে মাদ্রিদ ডার্বির দিকে পাখির চোখ করে ছিল কাতালানরা। বার্সাকে হতাশ করেনি অ্যাটলেটিকো মাদ্রিদ। নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ১-১ গোলে রুখে দিয়ে দুই পয়েন্ট কেড়ে নিয়েছে অ্যাটলেটিকো। রাতে মালাগার বিপক্ষে জিতলে শীর্ষে ওঠার সুযোগ থাকছে লুইস এনরিকের দলের।

স্প্যানিশ লিগে শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথ্য নিয়েছিল ডিয়েগো সিমিওনের শিষ্যরা। গুরুত্বপূর্ণ ম্যাচে জিনেদিন জিদানের দল ঘরের মাঠে আধিপত্য ধরে রেখেই খেলছিল। পেপের গোলে এগিয়েও গিয়েছিল। কিন্তু অ্যান্টনে গ্রিজমানের দুর্দান্ত গোলে  রোজাব্লাঙ্কোদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হয় লস ব্লাঙ্কোসরা।

ম্যাচের ১৬ মিনিটে প্রথম সুযোগটি পায় রিয়াল। কাসামিরোর পাসে বল পেয়ে বক্সের মধ্য থেকে শট নিয়েছিলেন রোনালদো, অতিথি গোলরক্ষক ইয়ান ওব্লাক দারুণ দক্ষতায় সেটি ঠেকিয়ে দিলে উল্লাসে মাতা হয়নি স্বাগতিকদের।

এদিন যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন ওব্লাক। ম্যাচের ২৮ মিনিটে আবারো রক্ষাকর্তা তিনি। রোনালদোর বাড়ানো বলে গোল বরাবর শট নিয়েছিলেন বেনজামা। কর্নারের বিনিময়ে সেদফা জাল অক্ষত রাখেন  স্লোভেনিয়ান এই গোলরক্ষক।

পরে ৩১ মিনিটে রোনালদোর আরেকটি শট অ্যাটলেটিকো ডিফেন্ডার সাভিচ মাথা ছুঁয়ে ফিরিয়ে দিলে গোল বঞ্চিত হয় ব্লাঙ্কোসরা। এতে গোলশূন্যই কাটে হাইভোল্টেজ ম্যাচের প্রথমার্ধ।

মধ্যবিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় রিয়াল। ম্যাচের ৪৯ মিনিটে রোনালদোর হেডে বেনেজামার শটে আবারো দেয়াল হয়ে দাঁড়ান সেই ওব্লাকই।

Reneta

কিন্তু ৫২ মিনিটে আর দলকে বাঁচাতে পারেননি ম্যাচে অ্যাটলেটিকোর অন্যতম সেরা খেলোয়াড়। এসময় টনি ক্রুসের ফ্রি-কিক থেকে জটলার মধ্যে বল পেয়ে যান পেপে। তাতে মাথা ছুঁইয়ে নগর প্রতিদ্বন্দ্বিদের জাল খুঁজে নেন পর্তুগিজ ডিফেন্ডার।

গোল খেয়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে অ্যাটলেটিকো। কিন্তু ম্যাচের ৬০ মিনিটের মাথায় স্বাগতিক গোলরক্ষক কেইলর নাভাসকে একা পেয়েও জালে বল জড়াতে ব্যর্থ হন অতিথি মিডফিল্ডার সাউল। ৭৪ মিনিটে অ্যান্টনে গ্রিজমানের দুর্দান্ত বাইসাইকেল কিকটি ঠিকানা খুঁজে পেলে স্বাগতিকদের হাসি মিইয়ে যেত। গোলরক্ষক নাভাস সেটি ফিরিয়ে দিলে বঞ্চিত হয় অ্যাটলেটিকো।

কিন্তু ৮৫ মিনিটে আর রিয়ালের মুখে হাসি রাখতে দেয়নি অতিথিরা। অ্যাঙ্গেল মার্টিনের ডিফেন্স চেরা পাসে নাভাসকে বোকা বানিয়ে জাল খুঁজে নেন গ্রিজমান। শেষ দিকে আক্রমণ-পাল্টা আক্রমণের পসরা বসলেও ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দুদলকে।

এই ড্র্য়ে ৩০ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল রিয়াল। রাতে মালাগার মাঠে বার্সা জিতে গেলে শীর্ষস্থান হারাবে তারা। তবে তখনো এক ম্যাচ হাতে থাকবে রিয়ালের। লিগের সমাধান তাই মৌসুমের দ্বিতীয় এল ক্ল্যাসিকোতেই হওয়ার সম্ভাবনা জাগছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্প্যানিশ লা লিগা
শেয়ারTweetPin

সর্বশেষ

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT