নিকোলাস মাদুরো’কে সমর্থন না দিতে ভেনিজুয়েলার সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একই সাথে দেশটির বিরোধী নেতা জুয়ান গুয়াইডোকে সমর্থন জানানোরও আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের মায়ামিতে দেয়া ভাষণে ট্রাম্প, মাদুরোকে ভেনিজুয়েলার জনগণকে মুক্তি দিতে এবং মার্কিন ত্রাণ প্রবেশের অনুমতির দাবি জানান।
ওদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভেনিজুয়েলায় মার্কিন ত্রাণ প্রবেশের বিরোধীতায় সীমান্তে কনসার্টের আয়োজন করেছে, একইসাথে কলম্বিয়া সীমান্তেও কনসার্টের কর্মসূচি করছে নির্বাসিত বিরোধী সমর্থকরাও।








