মানবিকতার সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ‘মাদার অব হিউম্যানিটি’ এবং ‘হিরো অব দ্য ইস্ট’সহ বিভিন্ন উপাধিতে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের কাছে রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়টি জোরালোভাবে তুলে ধরায় মন্ত্রিসভার সদস্যরা তাকে ধন্যবাদ জানান।
২০৪০ সালের মধ্যে ধূমপানমুক্ত দেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে তামাকজাত পণ্যের ওপর থেকে ১ শতাংশ হারে কেটে রাখা অর্থ দিয়ে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবস্থাপনা নীতির খসড়ায় অনুমোদন দেয়া হয় মন্ত্রিসভার বৈঠকে।
এছাড়া বাংলা বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আইন এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি আইনের খসড়ার অনুমোদন দেয়া হয়েছে।








