চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদারীপুরে চোর সন্দেহে গণধোলাইয়ে ১ জন নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৬ পূর্বাহ্ন ১২, জুন ২০২১
- সেমি লিড, জনপদ, মাদারীপুর
A A

রাহাত হোসাইন: মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে গণধোলাইয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। জানা গেছে, চোর সন্দেহে গণধোলাই দিয়েছে স্থানীয়রা।

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের ডিক্রি খোয়াজপুর একটি প্রত্যন্ত গ্রাম। এই গ্রামে বেশ কিছুদিন যাবৎ প্রতিদিনই কোন না কোন বাড়িতে চুরির ঘটনা ঘটছে। এতে ক্ষুদ্ধ ছিল স্থানীয় বাসিন্দারা।  বিষয়টি পুলিশকে জানিয়েও কোন সুরাহা হয়নি। তাই নিজেরাই গ্রামে চোর ঠেকাতে পাহারা দিতে শুরু করে।

শুক্রবার রাতেও পাহারা দিচ্ছিল এলাকার বেশ কিছু লোক। গভীর রাতে ৪/৫ জনের একটি দল স্থানীয় একটি গ্যারেজের তালা ভাঙার চেষ্টা করলে পাহারায় থাকা এলাকাবাসী ধাওয়া করে। সেসময় সবাই পালিয়ে গেলেও আহাদ (৫০) নামের একজনকে আটক করে তারা। নিয়ে আসে স্থানীয় ডিক্রি খোয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

সেখানে ক্ষুদ্ধ এলাকাবাসী আটককৃতকে গণধোলাই দেয় এবং নাম পরিচয় জানতে চায়। তখন আটককৃত তার নাম আহাদ ও বাড়ি যশোরে জানায়। পরে স্থানীয়রা আঙ্গুলকাটা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ সকালে ঘটনাস্থলে আসে এবং আটককৃত আহাদকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে চলে যায়। স্থানীয়রা সকাল ৮টার দিকে আটককৃত আহাদকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করলে সকাল সাড়ে দিকে চিকিৎসারত অবস্থায় আহাদ মারা যায়। এখন স্থানীয়রা মামলা ও গ্রেফতার আতংকে আছে।

Jui  Banner Campaign
ট্যাগ: গণধোলাই
শেয়ারTweetPin

সর্বশেষ

১৭ ফেব্রুয়ারির মধ্যে বিজয়ীদের শপথ গ্রহণ হবে: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বিস্ফোরণে ২ জন নিহত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

এবার দেশ গড়ার পালা: তারেক রহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

উদারপন্থি গণতন্ত্রের জয় হয়েছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রহ গড়ে ওমানকে হারল আয়ারল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT