চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরতে আর্থিক সহায়তা দেয়া হবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ন ২৭, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, অন্যান্য
A A
ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: মাদক ব্যবসার সঙ্গে যারা জড়িয়ে গেছে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আত্মসমর্পণ সাপেক্ষে নতুন কিছু (ব্যবসা) করতে আর্থিক সহায়তা দেবে সরকার।

বুধবার এক সম্পূরক প্রশ্নের জবাবে জাতীয় সংসদকে এই তথ্য জানান প্রধানমন্ত্রী।

এসময় তিনি বলেন: তারা যেন কিছু করতে পারে, এজন্য আমরা আর্থিক সহায়তা দেবো। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নে চট্টগ্রাম-৩ সংসদীয় আসন থেকে নির্বাচিত সাংসদ মাহফুজুর রহমান সংসদ নেতার কাছে প্রশ্ন রাখেন: যে সকল মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন তাদেরকে তাদের সংশোধনের জন্য কোনো নীতিমালা বা পদক্ষেপ সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হবে কিনা?

জবাবে প্রধানমন্ত্রী বলেন: মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক পদক্ষেপ এবং প্রচারণা চালানোর ফলে একটা ফল সকলেই বুঝতে পেরেছে। মাদক গ্রহণ এবং পরিবহন করা যে একটা অপরাধ সে সম্পর্কে জনগণ এখন যথেষ্ট সচেতন। মাদক ব্যবসার সঙ্গে যারা জড়িত ছিল তারা সচেতন হয়ে আত্মসমর্পণ করছে। যারা আত্মসমর্পণ করেছে তাদের মধ্যে যারা মাদকাসক্ত তাদের আমরা চিকিৎসা-কাউন্সেলিংয়ের ব্যবস্থা করছি।

এছাড়াও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের স্বাভাবিক জীবনে ফিরতে প্রণোদনার ব্যবস্থাও থাকছে বলে সংসদকে জানান সংসদ নেতা।

Reneta

তিনি বলেন: তাদের (আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী) পরিবারকে সহায়তা দেয়া হচ্ছে। পাশাপাশি তারা যেন এ ব্যবসা ছেড়ে দিয়ে নতুন কিছু করতে পারে তার জন্য আমরা আর্থিক সহায়তা দেবো। ইতোমধ্যে আমরা সে বিষয়ে ব্যবস্থা নিয়েছি। মাদক ব্যবসা ছেড়ে তারা যেন অন্য যেকোনো ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে পারে সেই ব্যবস্থা আমরা করে দেওয়ার চেষ্টা করছি।

প্রধানমন্ত্রী বলেন: সমাজের সকলকে মাদকের বিষয়ে সতর্ক থাকতে হবে। বাবা-মা থেকে শুরু করে অভিভাবক-গুরুজনসহ মসজিদের ইমাম সকলকে মাদকের কুফল সকলের সামনে তুলে ধরতে হবে। পরিবারের সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, সেই বিষয়ে বাবা-মাকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন: এ বিষয়ে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী, পুলিশ, গোয়েন্দা সংস্থা সকলেই যথেষ্ট সচেতন। আমরা প্রত্যাশা করি সরকার, প্রশাসন এবং সমাজের সকলে মিলে মাদক দূর করতে পারবো।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রীমাদক ব্যবসামাদক ব্যবসায়ীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ঢাকা-১৪-নির্বাচনে কারচুপির অভিযোগ সানজিদা তুলি’র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সংসদে বিএনপির নিরঙ্কুশ জয়, গণভোটে দ্বিগুণ ‘হ্যাঁ’ ভোট

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

তারেক রহমানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার কথা বলতেই কেঁদে ফেললেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT