চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদক ব্যবসায়ীদের বাড়ি চিহ্নিত করতে বিজিবি’র ব্যতিক্রমী উদ্যোগ

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
১১:০৬ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

গ্রামের কয়েকটি বাড়ির দেয়ালে লেখা ‘মাদক ব্যবসায়ীর বাড়ি’; ‘ইয়াবা ব্যবসায়ীর বাড়ি’- রং তুলির আঁচড়ে দেয়াল লিখনে হঠাৎ করে যে কারোর চোখ আটকে যাবে। ব্রাহ্মণবাড়িয়া-ভারত সীমান্তে মাদক ব্যবসায় জড়িতদের বাড়ি এভাবেই চিহ্নিত করে রাখতে দেখা যায় বিজিবিকে।

জানা যায়, মূলত মাদক ব্যবসায়ীদের বাড়ি চিহ্নিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে। সীমান্ত এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়িতে গিয়ে দেয়াল লিখনের মাধ্যমে এ উদ্যোগ কার্যকর করছেন তারা।

সোমবার সকাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগর উপজেলার বিভিন্ন গ্রামের ছয়টি বাড়িতে গিয়ে এ অভিযান কার্যক্রম পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি’র সকাল-সন্ধ্যা অভিযানে সারাদিন চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়িতে গিয়ে সীমানাপ্রাচীর কিংবা দেয়ালে লাল রং দিয়ে ‘মাদক ব্যবসায়ীর বাড়ি’ ও ‘ইয়াবা ব্যবসায়ীর বাড়ি’ লিখে দেওয়া হয়।

বিজিবি কর্তৃক চিহ্নিত ছয়টি বাড়ি হলো: আখাউড়া উপজেলার রাজাপুর গ্রামের জামাল চৌধুরী, ইসহাক মিয়া, আজমপুর কৌড়াতলীর জুয়েল মিয়া, হুমায়ুন মিয়া ও বিজয়নগর উপজেলার কাশিনগরের রবিউল হোসেন, সিঙ্গাবিলের ইনছাব আলী ভান্ডারির বাড়ি। এই ছয়জন মাদক ব্যবসায়ী চলতি মাসের বিভিন্ন সময়ে মাদকসহ বিজিবির হাতে ধরা পড়ে।

বিজিবির এ অনন্য উদ্যোগকে সাদরে গ্রহণ করেছে জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা। বিজিবির মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সমাজে প্রত্যেকটি অপরাধীর মুখোশ এভাবেই উন্মোচন করা দরকার। এতে করে সমাজে ঘৃণ্য ব্যক্তিদের মুখোশ খানিকটা হলেও উন্মোচিত হবে।

Reneta

বিজিবি’র এ উদ্যোগের ফলে বেশ সুফল মিলবে বলেও আশা প্রকাশ করেন স্থানীয় গ্রামবাসী। একই সঙ্গে মাদক ব্যবসায় জড়িত প্রত্যেকের বাড়িতেই যেনো এভাবে চিহ্নিত কার্যক্রম অব্যহত থাকে স্থানীয় গ্রামবাসীর পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

বিজিবির পক্ষ থেকেও জানানো হয়, তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। গত জুলাই মাসে এ উদ্যোগ নেওয়া হলেও এখন খেকে নিয়মিত এ অভিযান কার্যক্রম পরিচালিত হবে। এর আগে আখাউড়া উপজেলার ঘাগুটিয়া এলাকার এক মাদক ব্যবসায়ীর বাড়িতে এভাবে লিখে দেওয়া হয়।

বিজিবির সিঙ্গারবিল কোম্পানি কমান্ডার সুবেদার মো. আজিজুর রহমান এবং আজমপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. মুখলেছুর রহমানের নেতৃত্বে অভিযান কার্যক্রম পরিচালিত হয়।

এ মাদকবিরোধী সচেতনামূলক অভিযানে গিয়ে বিজিবি’র পক্ষ থেকে স্থানীয় গ্রামবাসীদের মাদক সম্পর্কে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি এসব দেয়াল লিখন যেন কেউ না মুছে ফেলেন সে বিষয়েও কঠোর হুঁশিয়ারি দেয়া হয়।

অভিযান সম্পর্কে বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কবির জানান, বিজিবির হাতে ধরা পড়া চিহ্নিত মাদক কারবারিদের বাড়িতে এভাবে লিখে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ মাদক নির্মূলে সহায়তা করবে বলে তিনি আশা করেন।

ছবি: মো. জুয়েল রহমান।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পর্যায়ক্রমে মেরামত করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

ওসমান হাদি হত্যা মামলায় সিআইডি তদন্ত প্রতিবেদন দাখিল ২০ আগস্ট

জুলাই ১৫, ২০২৬

এসব কারণেই লিওনেল মেসি সবার চেয়ে আলাদা

জুলাই ১৫, ২০২৬

বাসযোগ্য নগর গড়তে সচেতনতা ও দায়িত্ববোধ বাড়ানোর বিকল্প নেই: মির্জা ফখরুল

জুলাই ১৫, ২০২৬

আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT