চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদক ব্যবসায়ীকে পালাতে সাহায্য করায় ওসি প্রত্যাহার 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ২৯, মে ২০১৮
অপরাধ
A A

রাজীব হাসান কচি: এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৭ লাখ টাকা ঘুষ নিয়ে তাকে পালিয়ে যেতে সুযোগ করে দেওয়ার অভিযোগে চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। 

সোমবার রাতে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এর প্রধান করা হয়েছে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলামকে। অন্য দুই সদস্য হলেন সহকারী পুলিশ সুপার (হেড কোয়াটার্স) আহসান হাবীব ও জেলা পুলিশের বিশেষ শাখার ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোহাম্মদ।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান চলাকালে মাদক ব্যবসায়ীদের আটক করে মোটা অংকের উৎকোচের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেনের বিরুদ্ধে।

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনার ঈশ্বরচন্দ্রপুরের মৃত ওয়াজেদ আলীর ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী সেলিম উদ্দিন ঝন্টুকে (৪৮) আটকের পর ৭ লাখ টাকা ঘুষ নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ ওঠে। ওই মাদক ব্যবসায়ীকে এলাকা থেকে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করার মতো গুরুতর অভিযোগও ওঠে ওসি আকরামের বিরুদ্ধে।

বিষয়টি নিয়ে এলাকায় গত কয়েকদিনে তুমুল সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার রাত ১১টার দিকে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওসি প্রত্যাহারদামুড়হুদা থানামাদকবিরোধী অভিযান
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT