চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন মিনিটের ফিল্মের প্রতিযোগিতা, বিজয়ী চার তরুণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৮
বিনোদন
A A

বাংলাদেশে মাদকের বিস্তার এবং প্রতিকারের ওপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত ৩ মিনিটের শর্টফিল্ম নিয়ে আয়োজন করা হয় ‘স্টার-ব্র্যাক ইউ শর্টফিল্ম কনটেস্ট ২০১৮’। আর এই প্রতিযোগিতার গ্রান্ড ফিনালেতে ঘোষণা করা হয় সেরা তিন বিজয়ীর নাম।

স্টার সিনেপ্লেক্স ও ব্র্যাক ইউনিভার্সিটি’র যৌথ আয়োজনে ‘স্টার-ব্র্যাক ইউ শর্টফিল্ম কনটেস্ট ২০১৮’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে ১৫ মার্চ। এই প্রতিযোগিতার সেরা তিন বিজয়ীর নাম ঘোষণা হয়। এরমধ্যে প্রথম হয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির দ্বিপ রায়। তার নির্মিত চলচ্চিত্রের নাম ‘দ্য ডার্কনেস’। দ্বিতীয় হয়েছেন দুইজন: ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির তাহমিদ রাকিব অতুল। তার চলচ্চিত্রের নাম ‘কেজ’, ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেমের তানজিল সুলতান খান তূর্য। তার নির্মিত চলচ্চিত্রের নাম ‘দ্য মার্ডারার। এবং তৃতীয় হয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির সৈয়দ সাফকাত হোসেইন গালিব। তার চলচ্চিত্রের নাম ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ’।

আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জুরি বোর্ডের সদস্যগণ ও স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান। সেরা তিন নির্মাতা পুরস্কার হিসেবে পেয়েছেন যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকা। সেই সাথে বিজয়ীরা আরও পাবেন চলচ্চিত্র নির্মাণের বাস্তব অভিজ্ঞতা গ্রহণের সুযোগ, চলচ্চিত্রবিষয়ক আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণের সুযোগ এবং আকর্ষণীয় গিফ্ট হ্যাম্পার।

Banglabid

বাংলাদেশে মাদকের বিস্তার এবং প্রতিকারের ওপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত ৩ মিনিটের শর্টফিল্ম নিয়ে আয়োজন করা হয় এ প্রতিযোগিতা। গত ২৫ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত নির্মাতারা তাদের চলচ্চিত্র প্রতিযোগিতার নির্দিষ্ট ফেসবুক পেইজে আপলোড করেন। এর মধ্য থেকে জুরি বোর্ডের রায় এবং ফেসবুক ভোটিংয়ের ভিত্তিতে সেরা তিনটি চলচ্চিত্র নির্বাচন করা হয়। জুরি বোর্ডের ৯০ ভাগ এবং ফেসবুক লাইকের পরিমান অনুযায়ী ১০ ভাগ নম্বরের ভিত্তিতে ফলাফল নির্ধারন করা হয়। এ প্রতিযোগিতায় জুরি বোর্ডের সদস্য হিসেবে ছিলেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা এবং আফসানা মিমি ও চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম।

এই প্রতিযোগিতার সার্বিক সহযোগীতা ও পৃষ্ঠপোষকতায় রয়েছে ‘রেক্সোনা’। রেক্সোনা নিবেদিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ব্র্যাক ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশ, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি- বাংলাদেশ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

দেশের চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করার লক্ষ্যে সৃষ্টিশীল তারুণ্যকে উৎসাহিত করতে স্টার সিনেপ্লেক্স এ প্রতিযোগিতার আয়োজন করে। এ নিয়ে তৃতীয়বার এমন আয়োজন করেছে দেশের প্রথম মাল্টিপ্লেক্স প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফসানা মিমিগিয়াসউদ্দিন সেলিমব্র‌্যাক ইউনিভার্সিটিলিড বিনোদনশর্টফিল্মসুবর্ণা মুস্তাফাস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বিশ্বকাপের আগে তারকাদের চোটের মিছিল

পরবর্তী

জাতির জনকের জন্মদিনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

পরবর্তী

জাতির জনকের জন্মদিনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

চীনের প্রেসিডেন্ট-শি জিনপিং

আবারও চীনের প্রেসিডেন্ট জিনপিং

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT