চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদক নির্মূলে চরম ব্যবস্থার পক্ষেই সাধারণ মানুষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ২২, মে ২০১৮
অপরাধ
A A
মাদক

মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরইমধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে বেশ কিছু মাদক পাচারকারীকে। বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা এখন পর্যন্ত ৩২। মাদকের ভয়াল ছোবল থেকে বাঁচতে এ ধরনের চরম ব্যবস্থাকেই সমর্থন করছেন সাধারণ মানুষ।

‘মাদক নির্মূলে বাংলাদেশ কি ফিলিপিন্সের পথে?’ শিরোনামে চ্যানেল আই অনলাইনে প্রকাশিত একটি খবরে পাঠক মন্তব্যে তাদের সমর্থন স্পষ্ট।

ফজলুল হক নামে একজন লিখেছেন, ধর্ষণ ও মাদকবিরোধী অভিযানে ক্রসফায়ারটা খুবই কার্যকর। মাদক ও ধর্ষকমুক্ত বাংলাদেশ চাই।

রানা নামে আরেকজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, সরকার ভালো উদ্যোগ নিয়েছে বটে। অভিযান বন্ধ যেনো না হয়। ছোট মাছ মারতে মারতে বড় মাছ ধরা পড়বে একদিন।

মোহাম্মদ আহসান উল্লাহ লিখেছেন, এটা একটা ভালো পদক্ষেপ। এটা আরো আগে করা উচিত ছিলো। তবে শুধু গাছের ডাল কাটলে হবে না। মূল উপড়ে ফেলতে হবে, না হয় আবার চারাগাছ হয়ে পূর্ণ গাছে রূপ নেবে, ফলে সকল প্রচেষ্টা ব্যর্থ হবে।

ইমরান প্রধান লিখেছেন, যার মতোই হোক বা না হোক, মাদক নির্মূল করতেই হবে। তার জন্য যা যা করতে হয় করা উচিৎ।

Reneta

‘জঙ্গি নিয়ে আপোষ হয়নি, মাদক নিয়েও আপোষ হবে না বাংলাদেশে। তবে হ্যাঁ,অপপ্রয়োগ এর বিরোধিতা করি যাতে ব্যক্তি শত্রুতা বশে নিরীহ মানুষের ক্ষতি না হয়,’ লিখেছেন ইমাম হোসেন।

আব্দুল হান্নানের বক্তব্য হচ্ছে: আমরা সরকারকে আরো কঠিন হতে অনুরোধ করব, ক্রসফায়ার ছাড়া অন্য কোন সমাধান আমরা মানি না।

বিরুদ্ধমতও যে নেই, তা নয়। কেউ কেউ কথা বলছেন ক্রসফায়ারের বিরুদ্ধে। তবে, সংখ্যায় খুব কম। আর কেউ কেউ চুনোপুঁটিদের বদলে রাঘব-বোয়ালদের চূড়ান্ত শাস্তি দেওয়ার কথা বলেছেন।

মোহাম্মদ হাবিবুল্লাহ মাহফুজ লিখেছেন, যারা মাদকের উৎপাদন করে আগে তাদের ক্রসফায়ার করুন, তারপর ছিঁচকেদের ধরুন। মাদকের নামে বিরোধীদের হত্যা বন্ধ করুন।

নুরুল হক নামে একজন বলেছেন, এগুলো জাস্ট আইওয়াশ। সর্ষের ভিতরে ভূত গডফাদার আজীবন লালনপালন করার নাম মাদকবিরোধী অভিযান না।  কেয়ারটেকার সরকারের সময় নিউট্রালি অভিযান করলে সমর্থন করা যেতো।

সাম্প্রতিক এক জরিপ থেকে জানা যায়, বর্তমান দেশে মাদকাসক্তর সংখ্যা কমপক্ষে ৫০ লাখ। কোন কোন সংস্থার মতে ৭০ লাখ, নব্বইয়ের দশকে যার পরিমাণ রেকর্ড করা হয় ১০ লাখেরও কম।, মাদকসেবীদের মধ্যে ৮০ শতাংশই যুবক, তাদের ৪৩ শতাংশ বেকার। আর ৫০ শতাংশ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

কিছুদিন আগেও যারা ফেনসিডিলে আসক্ত ছিল তাদের অধিকাংশই এখন ইয়াবা আসক্ত। ইয়াবা আসক্তরা নানান ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছে। তার মধ্যে কিডনি, লিভার ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও মস্তিষ্কের স্বাভাবিক কাজকর্ম নষ্ট হয়ে যাচ্ছে।

বিভিন্ন গবেষণা বলছে, সারাদেশে প্রায় ৩ লাখ মাদক ব্যবসায়ী প্রতিদিন কমপক্ষে ২০০ কোটি টাকার মাদক কেনাবেচা করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রসফায়ারফেসবুকমাদকলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT