চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদক ছেড়ে স্বপ্নের পেছনে দৌড়াও: মাশরাফী

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৪:১৪ অপরাহ্ন ১৫, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

মাদকের ভয়াল থাবা থেকে দেশের সাধারণ মানুষ, বিশেষ করে যুব সমাজকে সচেতন করতে মাদকবিরোধী আন্দোলনে সামিল হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। মাদকসেবীদের নিরাময় কেন্দ্র প্রত্যয় মেডিকেল ক্লিনিক আয়োজিত এক অনুষ্ঠানে মাদকসেবীদের সুন্দর জীবনে ফিরে নতুন করে স্বপ্ন দেখার আহ্বান জানান তিনি।

দেশের প্রায় ৭০ লাখ মানুষ মাদকে আসক্ত। মাদকসেবীদের মধ্যে ৮০ শতাংশই তরুণ।

‘অনুরোধ থাকবে সবার প্রতি যারা মাদকের ভেতরে ঢুকে গিয়েছেন, তারা এটা ছেড়ে তাদের জীবনকে সুন্দর করুণ। যারা ভাল আছেন, তারা একজনও যেন এর ভেতরে না যান। দেশব্যাপী মাদকবিরোধী আন্দোলনে আমিও আছি। আশা করি কোনো মা যেন আর না কাঁদে। কোনো বাবার হাতে ছেলের লাশ না ওঠে। চেঞ্জ ইওর লাইফ, চেজ ইওর ড্রিম।’ বলেন মাশরাফী।

বাংলাদেশ ক্রিকেট দলের কাছে থেকে অনুপ্রেরণাও নিতে বলেন তিনি, ‘বাংলাদেশ জাতীয় দলে এখন যারা ভাল করছে এবং আমাদের দেশকে ভাল অবস্থানে তুলে নিচ্ছে তাদের বেশিরভাগ তরুণ। তারা এসে অনেক ভাল করছে। এভাবে প্রত্যেকটা সেক্টরের দিকে যদি তাকাই আমাদের যুব সমাজই ভাল করছে। যারা আসছে তারা তাদেরকে গাইড করছে। এভাবে কিন্তু একটা সমাজ চলে বা চলছে। যুব সমাজের মাধ্যমেই আমরা সারা বিশ্বে পরিচিতি পেয়েছি। কষ্টের জায়গা হল যদি দেখেন, যারা মাদক গ্রহণ করছে তাদের বড় অংশ যুব সমাজ। তারা কিন্তু চাইলেই জীবন পরিবর্তন করতে পারে।’

মাদকাসক্তদের দূরে ঠেলে না দিয়ে সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানান মাশরাফী।

Reneta

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, ‘মাদক গ্রহণের শুরু কৌতুলহলবশত। খেলার ছলে হয়। তারপর এর সঙ্গে জড়িয়ে যায়। নেশা হয়ে যায়। বের হওয়া যায় না। পরিবার, সমাজ, সরকার, দেশ সকলে যদি এক সঙ্গে লড়াই শুরু করি, এই মাদক বিতাড়িত করতে পারবো।’

‘দেশের ভেতরে মাদকের প্রবেশ হয়তো নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু আইন করে মাদক সেবন বা ক্ষতিকর বিষয়গুলো বন্ধ করা যায় না। আইনের পাশাপাশি আজকের এই উদ্যোগ, সচেতনতা গড়ে তোলার যে চেষ্টা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও গুরুত্বপূর্ণ হল পরিবারের মধ্যে সচেতনতা, যুবক-যুবতীরা যাতে এই মাদকের দিকে ধাবিত না হয় সেদিকে লক্ষ্য রাখা।’ বলেন আনিসুল হক।

‘আর মাদক নয়, এই হোক প্রত্যয়’ স্লোগান নিয়ে সারাদেশে মাদক প্রতিরোধে গণআন্দোলনের ডাক দিয়েছে প্রত্যয় মেডিকেল ক্লিনিক। এই কার্যক্রমে সম্পৃক্ত আছেন ক্রিকেটার, সংগঠক থেকে শুরু করে সমাজের নানা স্তরের মানুষ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ ও প্রত্যয় মেডিকেল ক্লিনিকের চেয়ারম্যান নাজমুল হক।

ছবি এবং ভিডিও: জাকির সবুজ

Jui  Banner Campaign
ট্যাগ: মাশরাফী বিন মোর্ত্তজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ সদস্যদের দ্বিতীয় শপথের বৈধতা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

খেলার পরিবর্তে ‘রাজনৈতিক’ প্রতিদ্বন্দ্বিতা চলে ভারত-পাকিস্তান ম্যাচে

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন ‘গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, প্রতিযোগিতামূলক’ হয়েছে: টিআইবি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে এএসআইয়ের মৃত্যু

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: যা বলছেন সাবেকরা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT