চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাদকের সঙ্গে পুলিশের সংশ্লিষ্টতা থাকলে তাদেরও ছাড় নেই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ০২, জুন ২০১৮
অপরাধ
A A
ডিএমপি কমিশনার

মাদকের সঙ্গে সরকারী কর্মকর্তা কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংশ্লিষ্টতা থাকলে তাদেরও কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শনিবার দুপুরে পল্টন কমিউনিটি সেন্টারে গরীর দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

ডিএমপি কমিশনার বলেন: মাদক ব্যবসায়ী যেই হোক, যত বড় হোক, যত বড় পজিশনেরই হোক, যে দলের হোক, যে সংগঠনের হোক, হোক সে সরকারি কর্মচারি, হোক সে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, তাকে কোন ছাড় দেয়া হবে না।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আমরা বাংলাদেশের মাটি থেকে এই ক্যান্সার, এই মাদককে আমরা ধ্বংস করব।’

তিনি বলেন: দেশজুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। মাদক আমাদের সন্তানদেরকে ধ্বংস করে দিচ্ছে। অনেক মা-বাবা আমার কাছে এসেছে, এসে বলেছে আমার ছেলেকে মেরে ফেলুন, আমার ছেলেকে জেলে নিন। কারণ মাদকের টাকার জন্য, নেশার টাকার জন্য মা-বাবাকে তারা সকাল-বিকাল মারপিট করে।

অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমানের মেয়ে ঐশী রহমানের উদাহরণ দিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন: সে মাদকাসক্ত হয়ে তার মা-বাবাকে ঠাণ্ডা মাথায় খুন করেছে। এই সমাজে আমরা কখনোই আরেকটি ঐশী সৃষ্টি হতে দিব না। সেই কারণের জন্যই আমরা মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি।’

Reneta

তিনি বলেন: ‘মাদক ব্যবসায়ীদের যে কোন মূল্যে বিচারের আওতায় আনা হবে। মাদকের সকল আস্তানা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। মাদক ব্যবসায়ী কাউকেই এক বিন্দু ছাড় দেওয়া হবে না।

মাদক বিরোধী অভিযানে নিরীহ লোকের ভয়ের কারণ নেই জানিয়ে কমিশনার বলেন: ডিএমপি এরিয়ায় মাদক বিরোধী অভিযান বা জঙ্গি বিরোধী অভিযানের নামে কোন নিরীহ লোককে হয়রানি করা হবে না। যদি করা হয়, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারির বিরুদ্ধে সাজার ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে বক্তব্যের শুরুতে গরীব-দুস্থদের পাশে ডিএমপি সব সময় থাকবে জানিয়ে তিনি বলেন: ঈদে আমরা ভালো খাবার খাব, ভালো কাপড় পরবো। কিন্তু আমার অন্য ভাই ভালো খাবার খাবে না, ভালো কাপড় পরবে না। এই ঈদ সম্পূর্ণ হবে না। এটা হাদিস এবং কোরআনের কথা। সেই দায়িত্ববোধ থেকে ঢাকা মহানগর পুলিশ আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। প্রত্যেকটা ঈদে এসে আপনাদের পাশে দাঁড়ায়। শীতকালে শীতবস্ত্র দেয়। আগামীতে যতদিন থাকব, আপনাদের পাশে থাকব।

এসময় উপস্থিত ছিলেন মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস্) কৃষ্ণপদ রায়সহ মতিঝিল বিভাগ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপি কমিশনার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT