চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদকের শেকড় উপড়ে ফেলব: বেনজীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৮
অপরাধ
A A

মাদকের বিরুদ্ধে অনেক দূর এসেছি, যেতে হবে বহুদূর জানিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, মাদকের সব শেকড় বাকড় উপড়ে ফেলব, মাদকের বিরুদ্ধে যুদ্ধে অবশ্যয় জয়ী হবো।

মঙ্গলবার রাজধানীর উত্তরার র‌্যাব সদর দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত ক্যাট অাধূনিক (আমরা ধূমপান নিবারণ করি) সাস্ক হু হেলদি সিটি ফোরামের উদ্যেগে মাদক সন্ত্রাস দুর্নীতি বিরোধী প্রচারণা দিবস ২০১৮ উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, মাদক বিরোধী অভিযানে গত ছয় মাসে আমরা যা অর্জন করেছি, এসব কিছু দেশের জনগণ, সরকার ও মিডিয়ার জন্য সম্ভব হয়েছে। আমাদের অর্জন নিয়ে এখনি আত্মতুষ্টিতে ভুগতে চাই না।

মাদক নিয়ে কাজ করা অনেক বড় একটি প্রক্রিয়া, মাদক নিরসন দুই একদিনের মধ্যে শেষ হয়ে যাবে এটা আশা করা যাবে না। ৩০ বছরের সমস্যা তিন দিনে বা ছয় মাসে শেষ হবে না।

বেনজীর আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে কাজ করা খুব কঠিন। আমরা যখন প্রথম কাজ শুরু করেছিলাম, তখন যারা মাদক রাস্তায় বিক্রি করে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া, তাদের আটক করে তাদের কাছ থেকে তথ্য নিয়ে আমরা পৌঁছেছি তাদের উপরের স্তরে। সেটা লোকাল ডিলার। তাদের আটক করে তথ্য নিয়ে আমরা যারা অভিনব কায়দায় মাদক নিয়ে আসে (ক্যারিয়ার) তাদের কাছে পৌঁছেছি।

ক্যারিয়ারদের ধরে আমরা এখন পৌঁছেছি কক্সবাজারে কারা বিদেশ থেকে মাদক আমদানি করে।

Reneta

‘আমরা মাদকের বিরুদ্ধে অনেক দূর এসেছি, যেতে হবে বহুদূর। আমরা জানি অনেক লম্বা যুদ্ধ এটি, আমাদের মনোবল ও মানসিকতা আছে, সে যুদ্ধে জয়ী হওয়ার’-যোগ করেন বেনজীর।

র‌্যাব মহাপরিচালক আরও বলেন, মাদক যেহেতু একটি সামাজিক সমস্যা, তাই সমাজের সকলের সমন্বয়ে এটা মোকাবিলা করতে হবে। অনেকটা ঐকিক নিয়মের অঙ্কের মতো, দশজন মিলে একটি কাজ দ্রুত সমাধান করা যায়।

তিনি বলেন, কক্সবাজারে ২৩ লাখ মানুষের বসবাস, কিন্তু মাদক ব্যবসা করে সর্বোচ্চ দুই হাজার তিন’শ অথবা মাত্র ২৩০ জন। এই ২৩০ জন পুরো দেশ কিংবা ২৩ লাখ মানুষের জন্য গজব নিয়ে আসছে সেটা তো হবে না, চলুন সবাই মিলে এই গজব দূর করি।

মতবিনিময় সভায় র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ

র‌্যাব প্রধান বলেন,মাদকের বিরুদ্ধে অভিযানে আমাদের বেশকিছু অফিসার জীবনবাজি নিয়েছে, আহত হয়েছে। কাউকে হাসপাতালে কিংবা কাউকে দেশের বাইরে চিকিৎসা করানো হচ্ছে।

কক্সবাজারে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাজার কোটি টাকার মাদক ব্যবসা হচ্ছে, এটা বন্ধের প্রক্রিয়া কতদূর এমন প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন: কক্সবাজারে মাদক ব্যবসায় প্রতিদিন এক হাজার কোটি টাকা লেনদেন হলে মাসে ত্রিশ কোটি টাকা লেনদেন হয়।

আমরা বাংলাদেশ ব্যাংক অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানদের বলেছি, আমরা দেখেছি মাদকের টাকার একটা বড় অংশ সহজেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন হয়। আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে জানতে চেয়েছিলাম কক্সবাজারে কোন ইন্ডাস্ট্রি নেই আছে শুধু ট্যুরিজম, তাহলে ওইখানে টাকা যাবে না টাকা আসবে।

যদি যায় বেশি তাহলে সেটা কোথায় যায় কেন যায়? এটা আমরা বাংলাদেশ ব্যাংকেও চিঠি লিখেছি, অন্যান্য সংস্থাদেরও জানিয়েছি আমরা তাদের সহযোগিতা চাই। আসলে এগুলো গোপন করার কিছু নেই দেশ ও জাতির স্বার্থে খোলা মন নিয়ে আমাদের এ সহযোগিতা করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার তৈরি মাদকের গড ফাদারদের তালিকা বিষয়ে জানতে চাইলে র‌্যাব প্রধান বলেন: আমাদের দেশে আইনের শাসন আছে, আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি। মাদকের তালিকা দেখে গ্রেপ্তার করে কাউকে আমি আদালতে পাঠাতে পারি না, তার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ দরকার আছে।

কক্সবাজারে মাদকের আমদানীকারকদের ধরতে গিয়ে যদি আমরা দেখি তাদের কোন ঊর্ধ্বতন মহলের লোকজন কিংবা প্রভাবশালী ব্যক্তি তাদের সেল্টার দেয় তবে সেসব ব্যক্তিদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।

মতবিনিময় সভায় ক্যাট আধূনিক সাস্ক হু হেলদি সিটি ফোরামের চেয়ারম্যান ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেনজীর আহমেদমাদক অভিযানসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি; সংগৃহীত।

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস নরেন্দ্র মোদির

জুলাই ২৪, ২০২৬
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন, ফাইল ছবি

ধর্মমন্ত্রীর রোগমুক্তি কামনায় হেফাজতের দেশব্যাপী দোয়া মাহফিল

জুলাই ২৪, ২০২৬
গোদি মিডিয়া'কে ধিক্কার দিচ্ছে ভারতীয় ছাত্র-যুবকরা

গোদি মিডিয়া’কে ধিক্কার দিচ্ছে ভারতীয় ছাত্র-যুবকরা

জুলাই ২৪, ২০২৬

মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বন্ধের হুমকি ইরানের

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT