চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ২৪, মে ২০১৮
রাজনীতি
A A
স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে সকলকে আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

হুঁশিয়ারি উচ্চারণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: গোপন তালিকা অনুযায়ী মাদক ব্যবসায়ীদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাদক বিরোধী কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

Banglabid

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি-সন্ত্রাসীদের মতো মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স ঘোষণার পর থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত মাদক ব্যবসায়ীদের গোপন তালিকা অনুযায়ী ধারাবাহিকভাবে দেশজুড়ে অভিযান চলছে।

‘যার ঘরে একজন মাদকসেবী রয়েছে, সেই বুঝে এর কি যন্ত্রণা। বিভিন্ন চেষ্টার পরেও মাদকের বিস্তার লাভ ঘটেছে। এজন্য প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।’

ডিএমপি আগে থেকেই অভিযান চালালেও বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে অভিযান শুরু করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: যারা মাদকের ব্যবসা করেন ঢাকা মেট্রোপলিটন এলাকায় তাদের স্থান হবে না। আমরা সেই কথা সবাইকে জানিয়ে দিব।

Reneta

মাদক ব্যবসায়ীদের গোপন লিস্ট তৈরি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সে অনুযায়ী আমাদের অভিযান চলছে এবং সবাইকে ধরে আইনের আওতায় নিয়ে আসা হবে। যারা দুষ্কর্ম করেছে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।

এ সময় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, প্রথম রমজান থেকে মাদকের বিরুদ্ধে আমাদের চিরুনী অভিযান শুরু হয়েছে। এ পর্যন্ত বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধারসহ অনেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা থেকে মাদক নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞার কথা জানিয়ে তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকার সকল মাদক স্পট গুড়িয়ে দেওয়া হবে।

শীর্ষ মাদক ব্যবসায়ীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে জানিয়ে কমিশনার আরো বলেন: প্রত্যেককে ধরে বিচারের আওতায় নিয়ে আসা হবে। জনগণের সহযোগিতা নিয়ে পাড়া-মহল্লার মাদক স্পটগুলো গুড়িয়ে দেওয়া হবে। কারণ মাদক যে কোন অপরাধের চেয়ে ভয়াবহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল ইসলাম, গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস) কৃষ্ণ পদ রায়, যুগ্ম কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম সহ অন্যান্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

সাংসদ বদির বিষয়ে যা জানালেন ওবায়দুল কাদের

পরবর্তী

ঢাকায় আসছে ‘সোলো: অ্যা স্টার ওয়ারস স্টোরি’

পরবর্তী

ঢাকায় আসছে ‘সোলো: অ্যা স্টার ওয়ারস স্টোরি’

আইনি লড়াইয়ে ছেলেকে ঘর থেকে তাড়াতে সফল হলেন বাবা-মা

আদালতে দৌড়ে অবশেষে ছেলেকে ঘর থেকে তাড়ালেন বাবা-মা

সর্বশেষ

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬

”যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সংকট”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

একটি গামছা, চারটি মরদেহ: রংপুরে ৪ হত্যার রহস্যে যা বলছে পুলিশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার: বিভাগীয় বাছাই শুরু ৩১ আগস্ট

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT