চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদকবিরোধী অভিযান: ‘বন্দুকযুদ্ধে’ নিহত আরও ১১

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ন ২৭, মে ২০১৮
অপরাধ, কক্সবাজার, চাঁদপুর, ঝিনাইদহ, ঠাকুরগাঁও, নোয়াখালী, ময়মনসিংহ
A A
মাদকবিরোধী অভিযান-বন্দুকযুদ্ধ

ফাইল ছবি

দেশজুড়ে মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ টেকনাফ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. একরামুল ছাড়াও চট্টগ্রামে ১, খুলনায় ১, ঠাকুরগাঁওয়ে ১, কুষ্টিয়ায় ১, নোয়াখালীতে ১, বাগেরহাটে ১ ও চাঁদপুরে ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়া মাদক ব্যবসায়ীদের দুই দলের মধ্যে সংঘর্ষে মেহেরপুর ঝিনাইদহ ও ময়মনসিংহে ৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজার
কক্সবাজারের টেকনাফের নোয়াখালীপাড়া এলাকায় টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ একরামুল হক র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। টেকনাফের মেরিন ড্রাইভ এলাকা থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

এ সময় তার মরদেহের পাশ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি এবং ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন চ্যানেল আই অনলাইনকে বলেন, টেকনাফে ইয়াবা পাচারের খবর পেয়ে নোয়াখালী পাড়ায় এক ব্যক্তির গতিরোধ করে র‌্যাব। ওইসময় র‌্যাবকে লক্ষ্য করে ওই ইয়াবা ব্যবসায়ী গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই ইয়াবা ব্যবসায়ী।

চট্টগ্রাম
চট্টগ্রামের সীতাকুণ্ডের নড়ালিয়া বেড়িবাঁধ এলাকায় শনিবার রাত পৌনে ১টার দিকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রায়হান উদ্দিন (২৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানানো হয়েছে। অভিযানে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

Reneta

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করে জানান, একই অভিযানে পুলিশ আরও তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মোজ্জামেল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল টিম নড়ালিয়া বেড়িবাঁধ এলাকায় অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের দিকে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় রায়হানের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে দু’টি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি, ৫ হাজার পিস ইয়াবা ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।’

খুলনা
খুলনায় দিঘলিয়ার বারাকপুরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ আবুল কালাম নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. আনিসুর রহমান জানান, শনিবার রাতে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বারাকপুর সিদ্দিকপাশা খেয়া ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে আবুল কালাম নিহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ১শ’ পিস ইয়াবা, ১টি দেশি রাইফেল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে রফিকুল ইসলাম তালেবান নামে একজন কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

পুলিশ জানায়, ঠাকুরগাঁওয়ের রাণীংশকৈল উপজেলায় পুলিশ মাদকবিরোধী অভিযানে মহারাজাগামী রাস্তা দিয়ে দুর্লভপুর এলাকায় গেলে রফিকুল ইসলামসহ ১০/১২ জন মাদক ব্যবসায়ী পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষার জন্য গুলি ছোড়ে।

এভাবে ১০/১৫ মিনিট ধরে চলা বন্দুকযুদ্ধ শেষে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ধানক্ষেত থেকে রফিকুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি দেশি পাইপগান, কিছু ধারালো অস্ত্র ও ১শ’ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে।

কুষ্টিয়া
কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হালিম মন্ডল (৩৫) নামে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি সে মাদক ব্যবসায়ী।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের হাউজিং ডি ব্লক মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, মাদক কেনাবেচার উদ্দেশ্যে একদল মাদক ব্যবসায়ী শহরের হাউজিং ডি ব্লক মাঠে অবস্থান করছে, এমন গোপন সংবাদ পেয়ে মডেল থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে ‘বন্দুকযুদ্ধে’ একজন গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ জানতে পারে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি শীর্ষ মাদক ব্যবসায়ী হালিম মন্ডল।

ঘটনাস্থল থেকে ১টি শুটার গান, ১টি পাইপ গান, ৩ রাউন্ড গুলি ও ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

চাঁদপুর
চাঁদপুরে পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধে ১ জন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে পিস্তল ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ কুতুবউদ্দিন জানান, থানা ও ডিবি পুলিশের যৌথ দল মতলব সড়কের হাজীর ডোন এলাকায় অভিযান চালায়। এ সময় সাত মাদক মামলার আসামি সেলিমকে আটক করা হয়। সেলিমকে থানায় নিয়ে যাওয়ার সময় সহযোগীরা পুলিশের ওপর গুলি ও হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে সেলিম গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।মাদকবিরোধী অভিযান-বন্দুকযুদ্ধ

নোয়াখালী
নোয়াখালীর সোনাইমুড়িতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা হাসান নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পৌর এলাকার বগাদিয়া ইজতেমা মাঠে এ ঘটনা ঘটে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, শনিবার বেলা ১১টার দিকে সোনাইমুড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা হাসানকে আটক করা হয়। পরে রাতে হাসানের দেয়া তথ্য অনুসারে তাকে নিয়ে অস্ত্র ও ইয়াবা উদ্ধারের জন্য বগাদিয়া ইজতেমা মাঠ এলাকায় অভিযান চালায় পুলিশ।

ওই সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা হাসানের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষা করতে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ইয়াবা হাসান গুলিবিদ্ধ ও তিন পুলিশ সদস্য আহত হলে গুলিবিদ্ধ অবস্থায় হাসানকে উদ্ধার করে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি এলজি, সাতটি কার্টুজ, একটি রামদা, তিনটি লম্বা ছেনি, একটি দা ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বাগেরহাট
বাগেরহাটের চিতলমারী উপজেলার চিংগুরি এলাকায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মিতুন বিশ্বাস (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল বিশ্বাস জানান, শনিবার রাত ১০টার দিকে মাদক সম্রাট মিতুনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তাকে সাথে নিয়ে পুলিশের একটি দল মাদক উদ্ধারের জন্য তার বাড়ির দিকে রওনা হয়।

এসময় লুৎফর মিলিটারির বাড়ির সামনে ফাঁকা জায়গায় পৌঁছালে তার সহযোগীরা পুলিশের উপর গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করলে এক পর্যায়ে পুলিশের হাত থেকে মিতুল পালিয়ে যায়। গুলি বিনিময়ের এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটে পালিয়ে যায়

পরে পুলিশ ঘটনাস্থলে তল্লাসী চালিয়ে মিতুলের গুলিবিদ্ধ মরদেহ, একটি শুটারগান, দুই রাউন্ড গুলি, একটি ছুরি, দুই কেজি গাঁজা ও ১শ’ পিস ইয়াবা উদ্ধার করে।

মেহেরপুর
মেহেরপুরের গাংনীতে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে হাফিজুল ইসলাম ওরফে হাফি (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশ ধারণা, নিজেদের মধ্য মাদকের অর্থ ভাগাভাগি নিয়ে এ ঘটনা ঘটতে পারে।

এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশি পিস্তল ও ১১২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

গাংনী থানার ওসি হরেন্দনাথ সরকার জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক ১ টা ৩৫ মিনিটের দিকে গাঁড়াবাড়িয়া গ্রামের বাথান মাঠ এলাকায় দুই-দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে, এমন সংবাদে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।

প্রায় আধঘণ্টা বন্দুকযুদ্ধের পর পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ হাফিজুল ইসলামের দেহ উদ্ধার করা হয়। তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আবাসিক মেডিকেল অফিসার ডা. এম কে রেজা তাকে মৃত ঘোষণা করেন।মাদকবিরোধী অভিযান-বন্দুকযুদ্ধ

ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপায় দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে কথিত ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ জামতলা এ ঘটনা ঘটে।

পুলিশ বলেছে, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে গুলি বিনিময়ে ওই ব্যক্তি নিহত হয়েছে।

পুলিশ জানায়, রাতে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির খবর পেয়ে টহল পুলিশ সেখানে পৌছে লিটন হোসেন নামের একজনের লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড গুলি, ১০ বোতল ফেন্সিডিল ও ৪শ’ পিস ইয়াবা।

নিহত লিটন হোসেন শৈলকুপা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

ময়মনসিংহ
ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর মরাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কনস্টেবল হুমায়ুন ও কনস্টেবল আমির হামজা মারাত্মক আহত হন। তাদের স্থানীয় পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. আশিকুর রহমান জানান, এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ভাগাভাগি করছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

উভয়ের মধ্যে গুলিবিনিময়ের একপর্যায়ে অন্যরা পালিয়ে যায়। পরে এলাকা তল্লাশি করে গুলিবিদ্ধ এক মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ১শ’ গ্রাম হেরোইন, চারটি গুলির খোসা, দুটি রামদা ও ১শ’ ইয়াবা উদ্ধার করা হয়।

মাদক নির্মূলে প্রধানমন্ত্রীর নির্দেশের পর দেশজুড়ে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন জেলায় গত এক সপ্তাহে ‘বন্দুকযুদ্ধে’ অন্তত ৮২ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: বন্দুকযুদ্ধমাদকবিরোধী অভিযানলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: চ্যানেল আই

চট্টগ্রামে ১০ লাখের বেশি টাকা ও ১টি নোয়া মাইক্রোবাস আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পরিসংখ্যানে এবারের ভোট

ফেব্রুয়ারি ১১, ২০২৬

৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

নির্বাচনে বিজয়ী হওয়ার প্রত্যাশা করলেও অপেক্ষা করছে ‘বড়’ চ্যালেঞ্জ : তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT