চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদকবিরোধী অভিযানে হতাহতের ঘটনা খতিয়ে দেখতে মানবাধিকার কমিশনের আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ২৯, মে ২০১৮
বাংলাদেশ
A A

মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থানকে স্বাগত জানালেও চলমান অভিযানে অনেকের নিহত হওয়ার ঘটনাকে বিচারবহির্ভূত হত্যা বলছে মানবাধিকার সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্রের ব্যবহার এবং হতাহতের ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

চলতি মাসের ১৪ তারিখ শুরু হওয়া মাদকবিরোধী অভিযানে এখন পর্যন্ত নিহত শতাধিক। গত কয়েক মাস ধরেই সরকারের শীর্ষ পর্যায় থেকে জঙ্গিবাদ দমনের মতো মাদক নির্মূলের কথাও বলা হচ্ছিলো। অভিযান শুরু হওয়ার পর হতাহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া আছে সাধারণ মানুষের।

মানবাধিকারকর্মীরা বলছেন, সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ এর মতো মাদকের ছোবল থেকে সমাজকে রক্ষা করতে হবে। তবে চলমান অভিযানে যে পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে তা দেশের সংবিধান ও আইন বহির্ভূত।

এমন অবস্থায় শক্তিশালী কমিটি করে সরকারকে তদন্তের আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

মানবাধিকার কমিশন বলছে, সুষ্ঠু তদন্তে ভবিষ্যতে এ ধরনের অভিযান পরিচালনার ক্ষেত্রে করণীয় নিয়ে সুপারিশ উঠে আসতে পারে। আর মানবাধিকারকর্মীরা ‘সামরিক ট্রায়াল’ বা বিশেষ ট্রাইব্যুনাল করে মাদক অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার পরামর্শ দিয়েছেন।

আরও দেখুন জান্নাতুল বাকেয়া কেকার ভিডিও রিপোর্টে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় মানবাধিকার কমিশনমাদকবিরোধী অভিযান
শেয়ারTweetPin1

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT