চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাদককাণ্ড’ নিয়ে প্রশ্ন সাবেক ছাত্রনেতাদের

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৩:২১ পূর্বাহ্ণ ২০, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিব আহসানকে ‘মাদকসহ’ গ্রেফতারের বিশ্বাস যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রুহিন হোসেন প্রিন্স এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন।

তারা মনে করেন, নব্বই পরবর্তী আদর্শহীন রাজনীতিই বর্তমান ছাত্র রাজনীতিতে এই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে।

ঈদের পরদিন রোববার রাতে পটুয়াখালীর লেবুখালী ফেরীঘাট থেকে রাজিব আহসান ও তার ৫ সঙ্গীকে ৪৫টি ইয়াবা ও এক বোতল মদসহ গ্রেফতারের দাবি করে পুলিশ।

Banglabid

রুহিন হোসেন প্রিন্স চ্যানেল আই অনলাইনকে দেওয়া সাক্ষাতকারে ছাত্র রাজনীতি আদর্শহীন হয়ে পড়লেও রাজিবের মাদককাণ্ড বিশ্বাসযোগ্য নয় উল্লেখ করে বলেন, বর্তমান ছাত্র রাজনীতিতে সংকট আছে। আবার অতীতে ক্ষমতাকে পাকাপোক্ত করতে অনেকেই সন্ত্রাসীদের ছাত্র রাজনীতির ক্ষমতায় বসিয়েছে।

‘তবে এতো কিছুর পরও আমি এটি বিশ্বাস করি না বা করতে চাই না রাজিব মাদকসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। সেই সাথে আমি এটাও আশা করবো কেউ যেনো রাজীবকে প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করার হাতিয়ার হিসাবে ব্যবহার না করে’, বলেন তিনি।

রাজেকুজ্জামান রতন বিএনপি নেতা মওদুদ আহমদের বাসা তল্লাসির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমাদের রাজনৈতিক দলগুলোকে আরও বেশি দায়বদ্ধতার পরিচয় দিতে হবে। তা নাহলে সাধারণ মানুষের ভরসার জায়গাটা নষ্ট হয়ে যাবে।

Reneta

‘এই আওয়ামী লীগ সরকারে সময়েই মওদুদের বাড়ি তল্লাসি করে মদ থেকে শুরু করে কত কি পাওয়া গেলো। কিন্তু চার্জশিটে কিছুই দেখা গেলো না। সরকারকে হীন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আমার আশংকা রাজিবের ক্ষেত্রেও এমনটাই ঘটতে পারে’, বলেন তিনি।

যে ছাত্রদের হাত ধরেই ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু সকল গণতান্ত্রিক আন্দোলনের সূচনা। সেই ছাত্ররাই এখন অস্থিতিশীল রাজনীতির প্রধান হাতিয়ার হচ্ছে কেনো? এমন প্রশ্নের জবাবে তারা বলেন, নীতি হীনতা, সরকারের ক্ষমতা চিরস্থায়ী করার অভিপ্রায়, সেই সাথে দায়বদ্ধতার অভাবেই বর্তমান ছাত্র রাজনীতির এই অবস্থা।

রাজেকুজ্জামান বলেন, নব্বই পরবর্তী সরকারগুলোর মধ্যে মামলা-হামলা করে প্রতিপক্ষকে দমন করার মনোভাব দেখা যায়। যা বর্তমানে চরম আকার ধারণ করেছে। এতে করে গণতান্ত্রিক চেতনা ক্ষতিগ্রস্থ হচ্ছে। সেই সাথে ছাত্র রাজনীতিকে রাজনৈতিক দলগুলো তাদের ক্ষমতা ধরে রাখার হাতিয়ার হিসেবেও ব্যবহার করেছে।

আগের দিনের ছাত্ররাজনীতির সাথে বর্তমান ছাত্র রাজনীতির পার্থক্য তুলে ধরে রুহিন হোসেন প্রিন্স বলেন, আগের দিনে আমরা যখন ছাত্র আন্দোলন করতাম; তখন আমাদের মধ্যে কোনো প্রকার লোভ কাজ করতো না। আমরা আদর্শ থেকে রাজনীতি করতাম। আর এখনকার ছাত্রনেতারা এখন অল্পতেই বাড়ি গাড়ির মালিক হওয়াতো দুরের কথা এমপি-মন্ত্রীও হয়ে যাচ্ছেন। তাদের ভেতর এখন নগদ প্রাপ্তির বিষয়টি কাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রদলছাত্রদল সভাপতিরাজিব আহসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাঙ্গরের সঙ্গে যুদ্ধ (ভিডিওসহ)

পরবর্তী

রাজধানীর মধ্যবাড্ডায় বস্তিতে আগুন

পরবর্তী

রাজধানীর মধ্যবাড্ডায় বস্তিতে আগুন

বৃষ্টির কারণে ইনডোরেই টেস্ট প্রস্তুতি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে চায় ইরান

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নিয়ে যা বলল ভারত

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT